বাংলাদেশ

তিন ফিফটিতে ডাচদের বিপক্ষে ভারতের সংগ্রহ ১৭৯

<![CDATA[

সুপার টুয়েলভে নিজেদের দ্বিতীয় ম্যাচে নেদারল্যান্ডসের বিপক্ষে ভারতের সংগ্রহ নির্ধারিত ওভার শেষে ২ উইকেট হারিয়ে ১৭৯ রান।

সিডনিতে বৃহস্পতিবার (২৭ অক্টোবর) ভারতের হয়ে অর্ধশতক রানের ইনিংস খেলেন রোহিত শর্মা, বিরাট কোহলি ও সূর্যকুমার যাদভ।

টস জিতে ব্যাট করতে নেমে শুরুতেই লোকেশ রাহুলের উইকেট হারায় ভারত। ১২ বলে ৯ রান করে এলবিডব্লিউর শিকার হন রাহুল। এরপর দ্বিতীয় উইকেট জুটিতে দলকে বড় সংগ্রহ এনে দেন রোহিত শর্মা ও বিরাট কোহলি। দুজনের ৭৩ রানের জুটি ভাঙেন ফ্রেড ক্লাসেন।

আরও পড়ুন: ইংল্যান্ড দলে ডাক পেলেন জেসন রয়

৩৯ বলে ৫৩ রানের ইনিংস খেলে ডিপ মিডউইকেটে অ্যাকারম্যানের হাতে ধরা পড়েন ভারতের অধিনায়ক। তার ইনিংসটি সাজানো ছিল ৪ চার ও ৩ ছক্কার মারে। কোহলিকে সঙ্গ দিতে তৃতীয় উইকেটে নেমে ব্যাট হাতে ঝড় তুলতে থাকেন সূর্যকুমার যাদভ। দুজনের জুটিতে আর কোনো বাধা হয়ে দাঁড়াতে পারেননি ডাচ বোলাররা।

কোহলি তার টি-টোয়েন্টি ক্যারিয়ারের পঞ্চম ফিফটি হাঁকিয়ে নেন। আসরে এ নিয়ে টানা দুই ম্যাচেই ফিফটির দেখা পেলেন তিনি। এর আগে পাকিস্তানের বিপক্ষে প্রথম ম্যাচে ৮২ রানের অপরাজিত ইনিংস খেলেন তিনি। আর দ্বিতীয় ম্যাচে ডাচদের বিপক্ষে কোহলি অপরাজিত ছিলেন ৬২ রানে।

আরও পড়ুন: ভরাডুবির ম্যাচে সাকিবের এক বিশ্বরেকর্ড

৪৪ বল মোকাবিলায় তার ইনিংসটি সাজানো ছিল ৩ চার ও ২ ছক্কার মারে। অন্যদিকে ব্যাট হাতে ঝড় তুলে ক্যারিয়ারের দশম ফিফটি তুলে নেন সূর্যকুমার। ২৫ বলে ৭ চার ও ১ ছক্কায় তিনি অপরাজিত থাকেন ৫১ রানে।

ডাচদের পক্ষে ৩২ রান খরচায় ১ উইকেট নিজের ঝুলিতে পুরেন পল মিকেরেন। ৩৩ রান খরচায় অন্যটি তুলে নেন ক্লাসেন।

]]>

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!