খেলা

তিন লাখ টাকার চেক পেল সাফজয়ী রূপনা-ঋতুপর্নার পরিবার

<![CDATA[

সাফ চ্যাম্পিয়নশিপে নেপালকে হারিয়ে প্রথমবারের মতো শিরোপা ঘরে তুলেছে বাংলাদেশ নারী ফুটবল দল। এই দলের অন্যতম সদস্য গোলরক্ষক রূপনা চাকমা ও ঋতুপর্না চাকমা। দুজনের বাড়িই পার্বত্য চট্টগ্রামের রাঙামাটিতে। এই দুই ফুটবলারকে মঙ্গলবার (২০ সেপ্টেম্বর) দেড় লাখ করে মোট তিন লাখ টাকার চেক উপহার দিয়েছেন রাঙামাটির জেলা প্রশাসক।

সাফ জয়ের ফলে পুরো দেশেই এখন আনন্দের আমেজ বিরাজ করছে। রূপনা-ঋতুপর্নার এলাকা নানিয়ারচর ও কাউখালীও এর ব্যতিক্রম না। তার ধারাবাহিকতায় এ দুই খেলোয়াড়ের বাড়ি পরিদর্শনে যান রাঙামাটির জেলা প্রশাসক মোহম্মদ মিজানুর রহমান। চেক দেয়ার পাশাপাশি তিনি দুই পরিবারকে নতুন ঘর ও এলাকায় পাকা ব্রিজ তৈরি করে দেয়ার আশ্বাস দেন।

আরও পড়ুন: সাবিনাদের ছাদখোলা বাসে সংবর্ধনা : ক্রীড়া প্রতিমন্ত্রী

জেলা প্রশাসক এ সময় বলেন, ‘রূপনা আজ পুরো জাতির গর্ব। আমরা তাকে নিয়ে গর্বিত। তার পরিবারের পাশে আমরা সবাই থাকব। রূপনার  মায়ের সাথে দেখা হলো। তাকে সম্মান জানাতে পেরে আমি সম্মানিত বোধ করছি। তাদের পরিবারে জন্য যা করার আমরা ভবিষ্যতে সব কিছুই করব। ঋতুপর্ণা, রূপনা, মনিকা, আনাই ও আনুচিং; এরা সবাই রাঙামাটি ঘগাড়া উচ্চ বিদ্যালয়ে লেখাপড়ার পাশিপাশি খেলাধুলা করে বড় হয়েছে। তাই আমরা এই ৫ জনকে সংবর্ধনা দিতে চাই।’

মেয়ের চ্যাম্পিয়ন হওয়ার অনুভূতির কথা রূপনার মা কালাসোনা চাকমার কাছে জানতে চাইলে তিনি বলেন, ‘আমার মেয়ে যে দেশ পেরিয়ে বিদেশে খেলতে গেছে, এতে আমার খুব ভালো লাগছে। আমি খুব খুশি। মেয়ের খেলা আমি মোবাইলে দেখেছি। খেলা শেষে মেয়ে ভিডিও কলে আমাকে কাপ দেখিয়েছে। গর্বে আমার বুক ভরে যাচ্ছে।’

আরও পড়ুন: নারী ফুটবলার তৈরির ‘কারখানা’ কলসিন্দুর বিদ্যালয়

ঋতুপর্ণার মা বসুবতি চাকমা বলেন, ‘আমরা রাতে শুনেছি বাংলাদেশ জিতেছে। শুনে খুব খুশি হয়েছি। আমার মেয়ে দেশের জন্য ভালো খেলেছে তাতে আমিসহ গ্রামবাসী আনন্দিত।’

প্রসঙ্গত, ফাইনালে নেপালকে ৩-১ গোলে হারানো সাফের ট্রফির পাশাপাশি ফেয়ার প্লে ট্রফিও জিতেছে বাংলাদেশ। পুরো টুর্নামেন্টে মাত্র ১ গোল হজম করায় রূপনা হয়েছেন সেরা গোলরক্ষক। টুর্নামেন্টের সেরা খেলোয়াড় হয়েছেন বাংলাদেশ দলের অধিনায়ক সাবিনা খাতুন। দুটি হ্যাটট্রিকসহ সব মিলিয়ে আট গোল করে সর্বোচ্চ গোলদাতার পুরস্কার পান তিনি।

]]>

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!