তেলেঙ্গানায় স্কুটারের শোরুমে আগুন, মৃত্যু ৮
<![CDATA[
ভারতের তেলেঙ্গানা রাজ্যের সেকেন্দরাবাদে একটি বৈদ্যুতিক স্কুটারের শোরুমে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। সোমবার (১২ সেপ্টেম্বর) এ দুর্ঘটনায় ৮ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন বেশ কয়েকজন।
এনডিটিভির এক প্রতিবেদনে বলা হয়, প্রথমে শোরুমটি নিচ তলায় আগুনের সূত্রপাত হয় এবং তা দ্রুত দ্বিতীয় তলার একটি হোটেলে ছড়িয়ে পড়ে। হোটেলটিতে কমপক্ষে ২৫ জন অতিথি ছিলেন।
প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ধোঁয়ার কারণে শ্বাসকষ্টে বেশির ভাগ মানুষ মারা গেছেন।
সেকেন্দরাবাদের ফায়ার সার্ভিস বেশ কয়েকজনকে উদ্ধার করেছে। আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।
আরও পড়ুন: ছত্তিশগড়ে সড়ক দুর্ঘটনায় নিহত ৭
তেলেঙ্গানার স্বরাষ্ট্রমন্ত্রী মহম্মদ মেহমুদ জানিয়েছেন, আগুন লাগার কারণ জানতে তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে।
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এক টুইট বার্তায় দুর্ঘটনায় নিহতদের পরিবারের সদস্যদের জন্য ২ লাখ রুপি এবং আহতদের জন্য ৫০ হাজার রুপি করে ক্ষতিপূরণ দেওয়ার ঘোষণা দিয়েছেন।
]]>




