ত্বকের সৌন্দর্য বাড়াবে কোরিয়ান রূপর্চচা
<![CDATA[
সারা বিশ্বে সবচেয়ে নিখুঁত আর সুন্দর ত্বকের অধিকারী হলো কোরিয়ানরা। অন্য সব জাতির তুলনায় একটু বেশি সুশৃঙ্খল হিসেবেও আলাদা সুনাম রয়েছে তাদের। বিশ্বের সব দেশের মানুষই যখন অনিয়ন্ত্রিত জীবনযাপনে অভ্যস্ত হয়ে পড়ছে সেখানে কোরিয়ান লাইফস্টাইল সত্যি অবাক করার মতো।
কোরিয়ানরা মনে করেন, সৌন্দর্য ঈশ্বর প্রদত্ত হলেও তা ধরে রাখার দায়িত্ব নিজের ওপরই বর্তায়। এর জন্য অবশ্যই একটু পরিশ্রমের প্রয়োজন রয়েছে। আপনি যদি কোরিয়ানদের মতো সৌন্দর্য আর ফিটনেস পেতে চান তাহলে খাওয়া-দাওয়া, শরীরচর্চা তো বটেই তার পাশাপাশি ভরসা রাখতে হবে ঘরোয়া উপায়ে।
রূপচর্চা নিয়ে কোরিয়ার নানা রকম টোটকা বা ঘরোয়া উপায় এবং রূপচর্চার প্রোডাক্ট এখন বিশ্বজুড়ে জনপ্রিয়। আর এ কারণেই তাদের নানা রকম ক্রিম, সিরাম, মাস্ক নিজ দেশের গন্ডি পেরিয়ে বিশ্বের অন্যান্য দেশ সহ ভারতীয় বাজারের পাশাপাশি বাংলাদেশেও ছেয়ে গিয়েছে।
পাশাপাশি রূপচর্চার নানা ঘরোয়া উপায় এখন ফলো করা হচ্ছে বাংলাদেশেও। চলুন সৌন্দর্য ধরে রাখতে আর ত্বকের জেল্লা বাড়াতে গোপন রূপ রহস্যটি জেনে নেই আজকের আয়োজনে।
আরও পড়ুন: শিশুদের বিছানায় প্রস্রাব করার সমস্যায় কী করবেন?
কোরিয়ানরা মুখের ত্বক পরিষ্কার রাখতে, মরা কোষ দূর করতে, বলিরেখা থেকে নিজের ত্বককে মুক্ত রাখতে ব্যবহার করে চালের গুঁড়ো। ভিটামিন বি সমৃদ্ধ হওয়ায় এটি ব্রণ মুক্ত রাখে এবং ত্বকে জেল্লা ছড়ায়।
ফেসপ্যাকটি তৈরি করতে এক টেবিল চামচ চালের আটা, এক চা চামচ ওটস, এক চা চামচ দুধ এবং এক চা চামচ মধু, এক চা চামচ গোলাপ জল আর এক চা চামচ লেবুর রস একসঙ্গে মিশিয়ে নিন। একটি ঘন পেস্ট তৈরি করে মুখে প্যাকটি লাগিয়ে দশ মিনিট অপেক্ষা করুন। মাস্ক ত্বকে শুকিয়ে গেলে ঠান্ডা পানি দিয়ে তা ধুয়ে ফেলুন। সপ্তাহে এ ফেসপ্যাক তিনদিন ব্যবহার করুন। আর এক মাসেই কাঙ্খিত পরিবর্তন লক্ষ্য করুন।
এশিয়ান মেয়েদের মধ্যে কোরিয়ান মেয়েরা দাগহীন সুন্দর ত্বকের জন্য প্রসিদ্ধ। সাধারণত রূপচর্চার জন্য তারা প্রাকৃতিক উপাদানকে বেশি প্রাধান্য দিয়ে থাকে। তাই কোরিয়ান মেয়েদের জীবনযাপনের ধরন ও রূপচর্চার পদ্ধতি অনুসরণ করলে আপনার জীবনেও আসতে পারে অর্থবহ এক দ্বীপ্তিময় পরিবর্তন।
]]>




