বিনোদন

ত্রিপাঠির সঙ্গে হিন্দি ছবিতে জয়া

<![CDATA[

দুই বাংলার জনপ্রিয় চিত্রনায়িকা জয়া আহসান। এপার-ওপার বাংলায় সমানভাবে জনপ্রিয় তিনি। রূপ লাবণ্য আর অভিনয়শৈলীর পাশাপাশি ৩৯ বছরের জয়ার বয়সের কোনো ছাপ বোঝার উপায় নেই।

প্রতিটি সিনেমায় তিনি লুকের পরিবর্তন নিয়ে আসেন বারবার। ভিন্ন ভিন্ন লুকের কারণে প্রশংসিতও হন দর্শক মহলে। তবে এবার নতুন চমক দিতে যাচ্ছেন ভক্তকুলকে।

হিন্দি সিনেমায় অভিনয় করতে চলেছেন ঢাকাই সুন্দরী! এর নাম ‘করক সিং’।ছবিটি পরিচালনা করবেন অনিরুদ্ধ রায় চৌধুরী। আরও বড় চমক হলো, ছবিটিতে জয়া আহসানের সঙ্গে দেখা যাবে বলিউডের এই সময়ের অন্যতম সফল ও জনপ্রিয় অভিনেতা পঙ্কজ ত্রিপাঠিকে। ছবিটির ব্যবস্থাপনায় যুক্ত থাকা প্রতিষ্ঠানের সূত্রে খবরটি প্রকাশ্যে এনেছে আনন্দবাজার।

আরও পড়ুন: আয়োজকদের বিরুদ্ধে জিডি করলেন ‘মিসেস এশিয়া বাংলাদেশ’!

সেখানে বলা হয়েছে, ‘করক সিং’ ছবির গল্প আবর্তিত হবে আর্থিক কেলেঙ্কারির ঘটনা নিয়ে। তবে এটা বাস্তব কোনও ঘটনার ছায়া অবলম্বনে কিনা, তা এখনও নিশ্চিত নয়। কলকাতা ও মুম্বাইতে হবে ছবিটির শুটিং। এই ডিসেম্বরের প্রথম সপ্তাহেই বলিউডের নগরীতে ক্যামেরা ওপেন হবে জয়া-পঙ্কজদের। জয়া বর্তমানে ভারতেই অবস্থান করছেন। সদ্য গোয়ায় অনুষ্ঠিত ‘ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল অব ইন্ডিয়া’য় অংশ নিয়েছেন।

আনন্দবাজার আরও জানায়, ‘করক সিং’ ছবিতে পঙ্কজ-জয়ার সঙ্গে আরও দেখা যাবে বলিউড অভিনেত্রী সানজানা সাঙ্ঘিকে। যিনি প্রয়াত সুশান্ত সিং রাজপুতের সঙ্গে ‘দিল বেচারা’ সিনেমায় কাজ করে পরিচিতি পেয়েছেন।

 

]]>

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Check Also
Close
Back to top button
error: Content is protected !!