বাংলাদেশ

থানায় কোনো ব্যক্তি যেন হয়রানির শিকার না হয়: রাষ্ট্রপতি

<![CDATA[

পুলিশ-থানাকে জনগণের আইনি সহায়তা পাওয়ার প্রাথমিক কেন্দ্র উল্লেখ করে রাষ্ট্রপতি বলেন, থানায় আসা বিপন্ন মানুষকে তাদের প্রত্যাশিত সেবা প্রদানে আপনাদের নিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালন করতে হবে। তাদের সঙ্গে মানবিক আচরণ করারও তাগিদ দেন রাষ্ট্রপতি। বলেন, থানায় এসে কোনো ব্যক্তি যেন অযথা হয়রানির শিকার না হয়।

পুলিশ সপ্তাহ ২০২৩ উপলক্ষে ‍বুধবার (৪ জানুয়ারি) সন্ধ্যায় বঙ্গভবনে পুলিশ কর্মকর্তাদের উদ্দেশে দেয়া এক ভাষণে রাষ্ট্রপতি এ নির্দেশনা দেন। তিনি বলেন, মনে রাখবেন, জনগণকে সেবা দেয়া আপনাদের পবিত্র দায়িত্ব। 

এ সময় পুলিশের উন্নয়ন ও আধুনিকায়নে সরকারের নানা কার্যক্রম তুলে ধরে আগামী দিনের চ্যালেঞ্জ মোকাবিলায় পুলিশকে নিজেদের দক্ষ করে গড়ে তোলারও আহ্বান জানান তিনি। 

মুক্তিযুদ্ধের চেতনায় উজ্জীবিত হয়ে দেশ ও জনগণের কল্যাণে সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের কথা উল্লেখ করে এবং দেশের আইন শৃঙ্খলা রক্ষায় পুলিশের ভূমিকার প্রশংসা করে রাষ্ট্রপতি বলেন, আইনি সেবা পেতে জনগণ যেন হয়রানির শিকার না হয় তা নিশ্চিত করতে হবে।

তিনি বলেন, কমিউনিটি পুলিশিং, বিট পুলিশিং, ওপেন হাউস ডে ইত্যাদি জনমুখী কার্যক্রমের মাধ্যমে পুলিশিংয়ের ক্ষেত্রে জনগণকেও সম্পৃক্ত করতে হবে। তাদের সাথে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক গড়ে তোলার মাধ্যমে জনগণের আস্থা অর্জন করতে পারলে অপরাধ নিয়ন্ত্রণ পুলিশের জন্য অনেক সহজ হবে বলে তিনি মনে করেন।

আরও পড়ুন: সীমান্তহত্যা শূন্যের কোটায় চলে এসেছে, তবে…

পুলিশের প্রতি জনগণের আস্থা ও বিশ্বাস আরো বাড়াতে এ ধরনের আরও প্রযুক্তিনির্ভর জনমুখী সেবা চালুর উদ্যোগ গ্রহণ করারও তাগিদ দেন। প্রথাগত অপরাধের সঙ্গে ফাইন্যান্সিয়াল ক্রাইম ও সাইবার বুলিংসহ সাইবার অপরাধের ক্রমবর্ধমান চ্যালেঞ্জ মোকাবিলায় পুলিশের দক্ষতা ও সক্ষমতা বাড়ানোর কোনো বিকল্প নেই বলে রাষ্ট্রপতি মনে করেন।

তিনি চতুর্থ শিল্পবিপ্লবের চ্যালেঞ্জ মোকাবিলায়ও বাংলাদেশ পুলিশকে এগিয়ে থাকতে হবে। বাংলাদেশ পুলিশে আর্টিফিসিয়াল ইন্টেলিজেন্স (এআই), বিগ ডাটা ইত্যাদি প্রযুক্তি সংযোজন ও ব্যবহারের মাধ্যমে অপরাধ দমনে উদ্যোগী হতে হবে। এছাড়া, মাদকের বিস্তার দেশের জন্য পুলিশের পাশাপাশি দেশের সব শ্রেণিপেশার মানুষকে মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে।

আরও পড়ুন: রেমিট্যান্স হুন্ডিতে নয়, ব্যাংকে পাঠাতে অনুরোধ প্রধানমন্ত্রীর

জনগণের প্রতি বঙ্গবন্ধুর গভীর মমত্ববোধ ও ভালোবাসার এ উক্তি স্মরণ করিয়ে দিয়ে তিনি বলেন,  আপনারা মানুষের সাথে মানবিক আচরণ করবেন, ভালো ব্যবহার করবেন। তাদের সমস্যা মনোযোগ দিয়ে শুনে প্রয়োজনীয় সহায়তা প্রদানে সর্বদা সচেষ্ট থাকবেন।

এসময় কোভিড-১৯ মহামারির মানবিক বিপর্যয়কালে জনসেবায় আত্মনিয়োগ করে ১০৬ জন পুলিশ সদস্যসহ দেশ ও জনগণের কল্যাণে বিভিন্ন সময়ে যারা জীবন উৎসর্গ করেছেন, রাষ্ট্রপতি তাদের আত্মার মাগফিরাত ও শান্তি কামনা করেন।

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব মো. আমিনুল ইসলাম খান, বঙ্গভবনের সংশ্লিষ্ট সচিব, ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুন এবং ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তারা অনুষ্ঠানে অংশ নেন।

]]>

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!