খেলা

দিনমজুরের ঘরে কোটি টাকার হেরোইন

<![CDATA[

ঢাকার সাভারে দিনমজুর ছদ্মবেশী আশরাফ ওরফে ইমাম (৪০) নামের এক মাদক কারবারির কক্ষ থেকে কোটি টাকা মূল্যের হেরোইন জব্দ করেছে গোয়েন্দা পুলিশ। এ সময় অভিযুক্তকে আটকের পর তার বিরুদ্ধে মাদক আইনে মামলা হয়েছে।

বৃহস্পতিবার (৮ ডিসেম্বর) আসামিকে ৭ দিনের রিমান্ড চেয়ে ঢাকার মুখ্য বিচারিক আদালতে নেয়া হয়।

এর আগে বুধবার (৭ ডিসেম্বর) গভীর রাতে সাভারের হেমায়েতপুর জয়নাবাড়ি এলাকার একটি ভাড়া বাসা থেকে তাকে গ্রেফতার করে ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশ।

আশরাফ ওরফে ইমাম চাঁপাইনবাবগঞ্জ জেলার সদর থানার চাকপাড়া বটতলা গ্রামের মৃত সেকান্দার আলীর ছেলে।

আরও পড়ুন: চনপাড়ার মাদক কারবারির প্রধান সমন্বয়ক ছিলেন বজলু: র‌্যাব

ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) শহীদুল ইসলাম বলেন, বুধবার রাতে সীমান্তবর্তী চাঁপাইনবাবগঞ্জ জেলা থেকে মাদকের চালান আসার গোপন সংবাদ পায় পুলিশ। পরে জয়নাবাড়ি এলাকার একটি বাসায় অভিযান চালানো হয়। এ সময় ভাড়া বাসার একটি কক্ষে তল্লাশি চালিয়ে মেঝেতে বিছানো তোশকের নিচ থেকে ১ কেজি ৪০০ গ্রাম হেরোইন জব্দ করা হয়। যার আনুমানিক মূল্য প্রায় ১ কোটি ৮০ হাজার টাকা। আশরাফ নামে এক কারবারিকে আটক করা হয়।

তিনি আরও বলেন, আটক ব্যক্তি পাঁচ মাস আগে দিনমজুর বেশে ওই বাসার একটি কক্ষ ভাড়া নিয়ে হেরোইন বিক্রি করে আসছিলেন।

আরও পড়ুন: বাড়িতে অভিযানে নারীসহ আটক ৫, বিপুল পরিমাণ মাদক জব্দ

ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রিয়াজ উদ্দিন আহমেদ বলেন, গ্রেফতার আসামি প্রাথমিক জিজ্ঞাসাবাদে মাদক কারবারে জড়িত থাকার কথা স্বীকার করেছেন। তার বিরুদ্ধে মাদক আইনে সাভার মডেল থানায় একটি মামলা করা হয়েছে। তাকে সাত দিনের রিমান্ড চেয়ে আদালতে পাঠানো হয়। এ ঘটনায় আরও কেউ জড়িত আছে কি না তা তদন্ত করে দেখা হচ্ছে।

]]>

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!