দিনাজপুরে জামায়াতের ৫ নেতাকর্মী আটক
<![CDATA[
দিনাজপুরের বিরামপুরে বিক্ষোভ মিছিল থেকে জামায়াতের পাঁচ নেতাকর্মীকে আটক করেছে পুলিশ।
শনিবার (১৭ ডিসেম্বর) বিকেলে উপজেলা নতুন ভূমি অফিসের সামনে থেকে তাদের আটক করে বিরামপুর থানা পুলিশ।
আটক ব্যক্তিরা হলেন, ফুলবাড়ি উপজেলার হাজরাপুর গ্রামের মৃত মহির উদ্দিনের ছেলে মোস্তাফিজুর রহমান (৬২), দক্ষিন সূজাপুর গ্রামের মৃত নুরুল হকের ছেলে মাসুদ আলী (৫২), নবাবগঞ্জ উপজেলার পুলবান্ধা গ্রামের মৃত বাহার উদ্দিনের ছেলে মোমিন মিয়া (৪৮), আব্দুল হাকিমের ছেলে বুলবুল (৫৫) ও বিরামপুর উপজেলার উত্তর দাউদপুর গ্রামের তছলিম উদ্দিনের ছেলে দেলোয়ার হোসেন (৫৫)।
আরও পড়ুন: জামায়াতে ইসলামীর ইতিহাস বিকৃতি থামছেই না
পুলিশ জানায়, আছরের নামাজ শেষে উপজেলা বিএনপি অফিসের সামনে থেকে মিছিল বের করে জামায়াত নেতাকর্মীরা। তারা নতুন ভূমি অফিসের সামনে গিয়ে সরকার বিরোধী বক্তব্য প্রদান করছিল। খবর পেয়ে পুলিশ সেখানে গেলে তারা ছত্রভঙ্গ হয়ে যায়। এ সময় ঘটনাস্থল থেকে পাঁচ জনকে আটক করে থানায় নিয়ে যায় পুলিশ।
বিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুমন কুমার মোহন্ত বলেন, ‘তারা আমাদের হেফাজতে আছে। আটকদের বিরুদ্ধে মামলা রজুর কাজ প্রক্রিয়াধীন। সরকার ও দেশ বিরোধী যেকোনো কার্যক্রম প্রতিহত করতে আমরা সার্বক্ষণিক প্রস্তুত আছি।’
]]>




