বাংলাদেশ

দীর্ঘদিন পর একসঙ্গে জাহিদ-তৌকীর

<![CDATA[

দেশের জনপ্রিয় দুই অভিনেতা জাহিদ হাসান ও তৌকীর আহমেদ। দীর্ঘদিন পর একসঙ্গে দেখা যাবে জাহিদ হাসান ও তৌকীর আহমেদকে। দেশি ওটিটি প্ল্যাটফর্মে ২০২৩ সালের জানুয়ারিতে ‘কে’ নামের ওয়েব সিরিজে দেখা যাবে তাদের।

সম্প্রতি এক অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জাহিদ হাসান, তৌকীর আহমেদ, সানজিদা প্রীতি, দিলরুবা দোয়েল, তানজিকাসহ ওয়েব সিরিজটির অভিনয়শিল্পীরা, পরিচালক গৌতম কৈরী, প্রযোজক শাহরিয়ার শাকিলসহ আরও অনেকেই।

সেখানে তৌকীর আহমেদ বলেন, ‘রহস্যকেন্দ্রিক এই গল্প দর্শকদের ভালো লাগবে বলে আমার বিশ্বাস। গল্প, অভিনয় ও নির্মাণ সব মিলিয়ে কাজটি দর্শকদের পছন্দ হলে সবার পরিশ্রম সার্থক হবে।’

আরও পড়ুন: ব্রাজিল থেকে আর্জেন্টিনায় মেহজাবীন!

অন্যদিকে জাহিদ হাসান বলেন, ‘গল্পের প্রাথমিক প্লটটা শোনার পর চমৎকার মনে হয়েছে। এই ওয়েব সিরিজে সাসপেন্স ও থ্রিল আছে। এ ছাড়া গৌতম খুবই গোছানো ও আন্তরিক পরিচালক। আমার মনে হয়, এটি সব ধরনের দর্শকের খুবই ভালো লাগবে।’

‘কে’ পরিচালনা করেছেন গৌতম কৈরী। প্রযোজক শাহরিয়ার শাকিল। আগামী বছরের জানুয়ারিতে দেশি ওটিটি প্ল্যাটফর্ম বায়োস্কোপে দেখা যাবে এটি।

 

]]>

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!