খেলা

দীর্ঘদিন পালিয়ে থাকা সাবেক শিবির নেতা গ্রেফতার

<![CDATA[

ঋণের টাকা পরিশোধ করতে না পেরে দীর্ঘদিন পালিয়ে থাকা চট্টগ্রাম মহানগরের সাবেক এক শিবির নেতাকে গ্রেফতার করেছে পুলিশ।

মঙ্গলবার (১ নভেম্বর) গোপন সংবাদের ভিত্তিতে ঢাকার বনশ্রীতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে চট্টগ্রাম কোতোয়ালী থানা পুলিশ।

গ্রেফতারকৃতের নাম- মোহাম্মদ সাইফুল আলম। তিনি চট্টগ্রাম কোতোয়ালী থানা ছাত্রশিবিরের সভাপতি ছিলেন। পরবর্তীতে তিনি চট্টগ্রাম মহানগর ছাত্রশিবিরের প্রচার সম্পাদক হিসেবেও দায়িত্ব পালন করেন।

জানা যায়, সাইফুল চট্টগ্রাম নগরীর নন্দনকানন এ গ্লাসের ব্যবসা করার সময় বিভিন্ন ব্যাবসায়ী প্রতিষ্ঠান ও লোকজনের সাথে কোটি টাকা লেনদেন করেন। যে সব ব্যবসায়িক প্রতিষ্ঠান ও লোকজনদের নিকট থেকে তিনি ঋণ নিয়েছিলেন তাদের টাকা পরিশোধ করতে না পারায় এক সময় তিনি চট্টগ্রাম থেকে পালিয়ে ঢাকায় যান। সেখানে তিনি বনশ্রীর নিবরাস মাদ্রাসায় প্রশাসনিক কর্মকর্তা হিসাবে চাকরি শুরু করেন।

আরও পড়ুন: রাজধানীতে মেরিন ইঞ্জিনিয়ার খুনের ঘটনায় ছিনতাইকারী গ্রেফতার

এ বিষয়ে কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জায়েদুল কবির বলেন, আসামি মোহাম্মদ সাইফুল আলমের বিরুদ্ধে ৬টি সাজা ও ৫টি গ্রেফতারি পরোয়ানাসহ মোট ১১টি গ্রেফতারি পরোয়ানা রয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে বনশ্রীতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

এছাড়া চট্টগ্রাম কোতোয়ালী থানা পুলিশ রাজধানীর পল্টনে অভিযান চালিয়ে কোটি কোটি টাকা লোপাট করা এনএটিই কোম্পানীর ব্যাবস্থাপনা পরিচালক মো. আনোয়ার হোসেনকে গ্রেফতার করেছে। তার বিরুদ্ধে ৬টি গ্রেফতারি পরোয়ানা রয়েছে বলেও জানান ওসি জায়েদুল কবির।

]]>

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!