বাংলাদেশ

‘দুঃখ ভালোবাসি’ গানের মিউজিক ভিডিও প্রকাশ

<![CDATA[

চলতি সময়ের সংগীতশিল্পী সামজ ভাই। সম্প্রতি তরুণ আলোচিত এ সংগীত শিল্পীর নতুন গান ‘দুঃখ ভালোবাসি’ গানের মিউজিক ভিডিও প্রকাশ হয়েছে।

২০১৯ সালে ‘ঘুম ভালোবাসিরে’ শিরোনামের গানটির মধ্য দিয়ে ভক্তদের মাঝে দারুণ সাড়া ফেলেন তিনি। এ গানের পর তাকে আর পেছনে ফিরে তাকাতে হয়নি। বিভিন্ন প্রযোজনা প্রতিষ্ঠানের জন্য নিয়মিতই গান করছেন কণ্ঠশিল্পী সামজ।

সম্প্রতি পপি মাল্টিমিডিয়ার ইউটিউব চ্যানেল থেকে প্রকাশ হলো তার কণ্ঠে ‘দুঃখ ভালোবাসি’ শিরোনামের একটি গানের মিউজিক ভিডিও।

এ গানটি লিখেছেন এন আই বুলবুল।  সুর করেছেন এফ এ প্রিতম।  সংগীত পরিচালনায় ওয়াহিদ শাহিন। মিউজিক ভিডিওটি পরিচালনা করেছেন এম এইচ রিজভী।

আরও পড়ুন: কণ্ঠশিল্পী আকবর আর নেই

গানটিতে মডেল হয়েছেন মিষ্টি সিনহা রায়, আমলান ও শুভাশিস। গানটি প্রসঙ্গে গায়ক সামজ বলেন, ঘুম ভালোবাসির পর এবার প্রকাশ হলো দুঃখ ভালোবাসি গানটি। এটির কথা ও সুর প্রথমবার শুনেই আমার ভালো লেগে যায়।

‘ঘুম ভালোবাসি’ গানের মতো দরদ এই গানেও শ্রোতারা পাবেন বলে আশা করছেন কণ্ঠশিল্পী সামজ । এর আগেও এন আই বুলবুলের কথায় সামজ বেশ কয়েকটি গানে কণ্ঠ দিয়েছেন।

এগুলো হলো ঘুম গেছে উড়ে, জখম, কষ্ট দিলি, ভাঙ্গা হৃদয়, সেলফি ওয়ালি, যারে যা পাখি। ‘দুঃখ ভালোবাসি’ গানটি প্রসঙ্গে এন আই বুলবুল বলেন, সামজ ভাইকে ভেবেই এ গানটি লিখেছি।

তিনি আরও বলেন, শ্রোতারা তার কাছে যে ধরনের গান শুনতে চান এটা তেমনই একটা গান। আমার বরাবরই তার জন্য নতুন কিছু লেখার চেষ্টা ছিল। আর সে প্রচেষ্টা থেকেই এ গানের সৃষ্টি।

]]>

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!