খেলা

দুই দশক পর পাকিস্তানে টেস্ট খেলতে নামছে নিউজিল্যান্ড

<![CDATA[

পাকিস্তানের মাটিতে দুই দশক পর টেস্ট খেলতে নামছে নিউজিল্যান্ড। সাম্প্রতিক সময়ে দুই দলই, এই ফরম্যাটে হারের বৃত্তে ঘুরপাক খাচ্ছে। সেখান থেকে ঘুরে দাঁড়াতে প্রথম টেস্টে জয়ের দিকে চোখ তাদের।

করাচিতে দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্টটি শুরু হবে সোমবার (২৬ ডিসেম্বর) বাংলাদেশ সময় সকাল ১১টায়। এর আগে পাকিস্তানের মাটিতে সবশেষ ২০০২ সালে টেস্ট খেলেছিল কিউইরা।

করাচি টেস্টের মধ্য দিয়ে নতুন এক অধ্যায়ের শুরু করবে দুই দল। নতুন চেয়ারম্যান, বদলে যাওয়া নির্বাচক প্যানেল আর মাঠের বাইরের আলোচনায় উত্তপ্ত পাকিস্তান ক্রিকেট বোর্ড। কদিন আগেই ইংল্যান্ডের কাছে টেস্টে পেতে হয়েছে হোয়াইটওয়াশের লজ্জা।

সবশেষ ৫ টেস্টে জয় মাত্র একটি। এমন সমীকরণ আর ঘুরে দাঁড়ানোর বাড়তি চাপ নিয়ে নিউজিল্যান্ডের বিপক্ষে নামবে বাবর আজমের দল।

আরও পড়ুন: স্বপ্নের এক মৌসুম কাটানো লিটন দিচ্ছেন পুনরাবৃত্তির প্রতিশ্রুতি

অন্যদিকে, বদলের ভেতর থেকে যাচ্ছে সফরকারীরাও। আনুষ্ঠানিকভাবে অধিনায়কত্ব পাবার পর, এটাই প্রথম পরীক্ষা টিম সাউদির। সাম্প্রতিক সময়টা ভালো যাচ্ছে না বর্তমান টেস্ট চ্যাম্পিয়নদের। নিজেদের খেলা শেষ ৫ টেস্টের, চারটিতেই হারতে হয়েছে।

নতুন অধিনায়ক আর নতুন কৌশলে, সেখান থেকে ঘুরে দাঁড়ানোর লক্ষ্য কিউইদের। তবে পরিসংখ্যান স্বস্তি দিচ্ছে নিউজিল্যান্ডকে। ২০১১ সাল থেকে পাকিস্তানের বিপক্ষে ১২ টেস্ট খেলে সাতটিতেই জয় তুলে নিয়েছে তারা। ম্যান ইন গ্রিনরা এই ১১ বছরে, জিততে পেরেছে মাত্র ৩টি।

আরও পড়ুন: বছরটা ছিল মিরাজের

অবশ্য ঘরের মাটিতে নিউজিল্যান্ডের বিপক্ষে বেশ এগিয়ে পাকিস্তান। ১৯ টেস্টের ১৩টিতেই জয় তাদের। ৪ ড্রয়ের বিপরীতে হার মাত্র দুটিতে। তাছাড়া পাকিস্তানের মাটিতে গত ১৯ বছর কোনো ম্যাচ খেলেনি ব্ল্যাক ক্যাপসরা। সবশেষ ২০০৩ সালের ডিসেম্বর রাওয়াল পিন্ডিতে দুদল মুখোমুখি হয়েছিল ৫০ ওভারের ম্যাচে। 

]]>

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!