খেলা

দুই লাল কার্ডের ম্যাচে কষ্টার্জিত জয় বার্সার

<![CDATA[

হাড্ডাহাড্ডি লড়াই, হাতাহাতি কিংবা লাল কার্ড; অ্যাতলেটিকো মাদ্রিদ বনাম বার্সেলোনার মধ্যকার লা লিগার ম্যাচে সত্যকার এক দ্বৈরথ দেখেছে ফুটবল বিশ্ব। তবে শেষ পর্যন্ত জয় নিশ্চিত করেই মাঠ ছেড়েছে কাতালানরা।

মেত্রোপলিতানো স্টেডিয়ামে রোববার (০৮ জানুয়ারি) রাতের ম্যাচে উসমান দেম্বেলের একমাত্র গোলে অ্যাতলেটিকোকে হারিয়ে পূর্ণ ৩ পয়েন্ট তুলে নিয়েছে বার্সা। তাতে চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদের সঙ্গে পয়েন্ট ব্যবধান বাড়িয়ে টেবিলের শীর্ষস্থান পোক্ত করেছে জাভি হার্নান্দেজের শিষ্যরা।

১৬ লিগ ম্যাচ শেষে বার্সার খাতায় যোগ হয়েছে ৪১ পয়েন্ট। সমান ম্যাচে রিয়ালের পয়েন্ট ৩৮। অন্যদিকে ২৭ পয়েন্ট নিয়ে অ্যাতলেটিকো অবস্থান করছে টেবিলের পাঁচে।

মাদ্রিদের ক্লাবটির সামনে অবশ্য সুযোগ ছিল টেবিলের চারে জায়গা করে নেয়ার। যোগ করা সময়ে বার্সার গোলবার উদ্দেশ্য করে আঁতোয়ান গ্রিজম্যানের শট গোললাইন থেকে রোনাল্ড আরাহো ফিরিয়ে না দিলে ড্র নিয়ে মাঠ ছাড়তে পারতো স্বাগতিকরা।

এর আগে মেত্রোপলিতানোতে এক হাড্ডাহাড্ডি লড়াই দেখেছে সমর্থকরা। গোলের উদ্দেশে ২০টি শট নিয়েছিল অ্যাতলেটিকো। যার মধ্যে ৫টিই ছিল লক্ষ্য বরাবর। তবে তার একটিতেও সফল হয়নি তারা। অন্যদিকে ১০টির মধ্যে বার্সার নেয়া ২টি শট ছিল লক্ষ্য বরাবর।

আরও পড়ুন: ম্যাচ হেরে শীর্ষে ওঠার সুযোগ হারাল রিয়াল

ম্যাচের ২২তম মিনিটেই তারা সফলতার দেখা পায়। আক্রমণে উঠে বল নিয়ে প্রতিপক্ষের ডি-বক্সে ঢুকে পড়েন পেদ্রি। কিন্তু অ্যাতলেটিকো ডিফেন্ডারদের ব্লকে তিনি শট নেয়ার সুযোগ পাননি। বল ব্যাক পাস দেন গাভিকে। স্প্যানিশ মিডফিল্ডার বল বাড়িয়ে দেন তার ডান প্রান্তে অরক্ষিত থাকা উসমান দেম্বেলেকে। তিনি নিখুঁত শটে বল জালে জড়িয়ে দলকে লিড এনে দেন।

ঘরের মাঠে পিছিয়ে পড়ে সমতায় ফিরতে মরিয়া হয়ে ওঠে অ্যাতলেটিকো। প্রথমার্ধে তারা খুব একটা সুবিধা করতে না পারলেও, দ্বিতীয়ার্ধে একের পর এক আক্রমণে দিশেহারা করে তোলেন বার্সার ডিফেন্ডারদের। কিন্তু তাদের কোনো শটই পরাস্ত করতে পারেনি বার্সার গোলরক্ষককে। ম্যাচের যোগ করা সময়ের দ্বিতীয় মিনিটে অ্যাতলেটিকোর ডি-বক্সের সামনে বল দখলের চেষ্টায় থাকা বার্সা স্ট্রাইকার ফেররান তোরেসকে বাধা দেন প্রতিপক্ষের ডিফেন্ডার স্তেফানো সেভিচ। রেগে গিয়ে তোরেস চেপে ধরেন সেভিচকে। মুহূর্তে দুজন হাতাহাতি শুরু করে দেন। রেফারি দুজনকে লাল কার্ড দেখান।

আরও পড়ুন: তারকাদের ছাড়াই চেলসিকে বিধ্বস্ত করল ম্যানসিটি

৯৪ মিনিটে গোল শোধের সুবর্ণ সুযোগ পেয়েছিল অ্যাতলেটিকো মাদ্রিদ। ডি বক্সে ঢুকে গোলবারের সামনে থাকা গ্রিজম্যানের উদ্দেশে পাস দেন অ্যাঞ্জেল কোরেয়া। বার্সা গোলরক্ষক মার্ক আন্দ্রে টের স্টেগানকে গ্রিজম্যান তার শটে পরাস্ত করলেও পরক্ষণে গোললাইনের সামনে থেকে বল ক্লিয়ার করে অ্যাতলেটিকো সমর্থকদের হতাশ করেন রোনাল্ড আরাহো। আর তাতে ১-০ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে বার্সেলোনা।
 

]]>

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!