বিনোদন

দুর্গাপূজা: বাংলাদেশ-ভারতে যাত্রী পারাপার বেড়েছে

<![CDATA[

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে হিলি ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে বেড়েছে ভারত ও বাংলাদেশে পাসপোর্টধারী যাত্রী পারাপার।

শুক্রবার (৩০ সেপ্টেম্বর)  সকাল থেকেই সন্ধ্যা পর্যন্ত  ছিল পাসপোর্ট যাত্রীর উপচে পড়া ভিড়। আজ ভারত-বাংলাদেশের মধ্যে পাসপোর্ট যাত্রী যাওয়া-আসা করেছে  ৯৮৫ জন;  যা বিগত কয়েক বছরের চেয়ে বেশি।

হিলি ইমিগ্রেশন চেকপোস্টের  (ওসি)বদিউজ্জামান জানান, শারদীয় দুর্গাপূজা উপলক্ষে হিলি ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে পাসপোর্ট যাত্রী পারাপার দিন দিন বৃদ্ধি পাচ্ছে। সপ্তাহ খানেক আগে যাত্রী পারাপার ছিল সাড়ে ৫০০ থেকে ৬০০ এর মধ্যে। বর্তমানে তা অনেকটাই বেড়েছে।

আরও পড়ুন: হিলি স্থলবন্দর দিয়ে ৮ দিন আমদানি-রফতানি বন্ধ

ওসি আরও বলেন, অতিরিক্ত পাসপোর্ট যাত্রীর কারণে সেবা দিতে বেশ হিমশিম খেতে হচ্ছে আমাদের। তারপরে অতিরিক্ত গরম পর্যাপ্ত বসার জায়গা না থাকায় পাসপোর্ট যাত্রীদের কিছুটা সমস্যায় পড়তে হয়েছে। বসার জায়গা বৃদ্ধি ও সেড নির্মাণসহ নানা চাহিদা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পাঠানো হয়েছে। এসব  নির্মাণ হলে পাসপোর্ট যাত্রীদের সেবার মান বৃদ্ধি পাবে।
 

]]>

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Check Also
Close
Back to top button
error: Content is protected !!