বিনোদন

দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স: ডিসিদের নির্দেশনা দুদক চেয়ারম্যানের

<![CDATA[

দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স দেখাতে জেলা প্রশাসকদের (ডিসি) নির্দেশনা দিয়েছেন দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান মোহাম্মদ মঈনউদ্দীন আবদুল্লাহ।

বুধবার (২৫ জানুয়ারি) রাজনধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনের সম্মেলন কক্ষে ডিসি সম্মেলনের দ্বিতীয় দিনের চতুর্থ অধিবেশন শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

দুদক চেয়ারম্যান বলেন, দুর্নীতিকে সাথে রেখে দেশে উন্নয়ন সম্ভব নয়-বিষয়টি জেলা প্রশাসক (ডিসি) এবং বিভাগীয় কমিশনারদেরকে অবগত করা হয়েছে।

তিনি আরও বলেন, ‘৬৪ জন জেলা প্রশাসককে একত্রে পেয়েছি এবং ৮ জন বিভাগীয় কমিশনারও ছিল। আমি আমার বক্তব্য বলতে এসেছি যে, দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স যেন দেখানো হয়। দুর্নীতির কোনো তথ্য থাকলে তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণ করা হয়।’

আরও পড়ুন: রমজানে নিত্যপণ্যের দাম নিয়ে ডিসিদের সতর্ক থাকার নির্দেশ বাণিজ্যমন্ত্রীর

‘কারও বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের যদি সুযোগ না থাকে, তাহলে কর্তৃপক্ষকে জানাতে বলা হয়েছে। তাদেরকে বোঝানোর চেষ্টা করেছি, দুর্নীতিকে সাথে রেখে দেশ উন্নয়ন সম্ভব নয়,’ বলেন তিনি।

দুদক চেয়ারম্যান বলেন, ‘আমাদেরকে যে কোনো মূল্যে হোক দুর্নীতি নিয়ন্ত্রণ করতে হবে এবং সে যেই হোক, আমরা তাদের বিরুদ্ধে অনুসন্ধান তদন্ত করতে প্রস্তুত আছি। সামনে আমাদের যে স্বপ্ন আছে উন্নত বাংলাদেশ। দুর্নীতিকে সাথে রেখে দেশ কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে যে অনেক বাধার সৃষ্টি হয়, এটা বোঝানোর চেষ্টা করেছি এবং দুর্নীতিকে আমরা নিয়ন্ত্রণ বা দমনের মাধ্যমে আমাদের বাংলাদেশের অগ্রযাত্রা যেন অব্যাহত রাখতে পারি, পারা যায়, সেজন্য তাদেরকে আন্তরিকভাবে কাজ করার জন্য বলা হয়েছে।’

সেবা নিতে গেলে ভূমি অফিসে সবচেয়ে বেশি দুর্নীতি হয় বলে মানুষের মধ্যে ধারণা রয়েছে। এগুলো ডিসিদেরই তদারকি করার কথা। এগুলো নিয়ে নির্ধারিতভাবে কোনো নির্দেশনা আছে কিনা- জানতে চাইলে তিনি বলেন, শুধু ভূমি অফিস নয়, সব অফিসের জন্যই বলা আছে। দুর্নীতি কোথায় কোথায় হয়, আমি আগেই বলেছি এটা চিহ্নিত করে তাৎক্ষণিক ব্যবস্থা নিতে বলা হয়েছে।

মঈনউদ্দীন আবদুল্লাহ বলেন, ডিজিটালাইজেশনের মাধ্যমে ভূমি অফিসের দুর্নীতি কিছুটা কমানো সম্ভব হবে। ওদিকে তাদেরকে বলা হয়েছে। তারা ওদিকে যাচ্ছে। আশা করি, একটা সুফল পাওয়া যাবে।

আরও পড়ুন : ‘ডিসিরা খুশি, আমি একটু অখুশি’

ডিসিদের বিরুদ্ধেই বিভিন্ন দুর্নীতির অভিযোগ ওঠে। এ বিষয়ে তাদেরকে স্বচ্ছ থাকার কোনো নির্দেশনা দিয়েছেন কিনা সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, দুর্নীতি না করার বিষয়টিতে আমার তো সর্তকবার্তা দেয়ার সুযোগ নেই। এটা আমাদের সংবিধানেই আছে। তার প্রেক্ষিতে আইন তৈরি হয়েছে, কমিশন গঠন হয়েছে। এটা শুধু ডিসিদের বিষয় না, যার বিরুদ্ধে দুর্নীতি পাওয়া যাবে, অভিযোগ পাওয়া যাবে, অভিযোগটা যদি অনুসন্ধানযোগ্য হয় অবশ্যই আমাদের অনুসন্ধান হবে। এটা তাদেরকে জানানো আছে।

 

 

]]>

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Check Also
Close
Back to top button
error: Content is protected !!