দুর্নীতি করে মিস ওয়ার্ল্ড হয়েছিলেন প্রিয়াঙ্কা চোপড়া
<![CDATA[
বলিউড ও হলিউড অভিনেত্রী, দেশি গার্ল নামে খ্যাত প্রিয়াঙ্কা চোপড়া। প্রায় তিন বছর তিনি ভারতে এসেছেন। বর্তমানে তিনি ঘুরে বেড়াচ্ছেন শহর থেকে শহরে।
এদিকে দেশি গার্লের বিরুদ্ধে গুরুতর অভিযোগ তুলেছেন সাবেক এক বিশ্ব সুন্দরী প্রতিযোগী। সাবেক মিস বার্বাডোজ লেইলানি ম্যাককনি দাবি করেছেন, প্রিয়াঙ্কা ‘মিস ওয়ার্ল্ড’ খেতাব জিতেছিলেন কারচুপি করে! লেইলানি ২০০০ সালে ‘বিশ্ব সুন্দরী’ প্রতিযোগিতায় প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন। সম্প্রতি নিজের ইউটিউব চ্যানেলে প্রকাশ করা একটি ভিডিওতে লেইলানি বেশ কিছু অভিযোগ করেন।
আরও পড়ুনঃ মনের মিলেই আমাদের প্রেম হয়েছে
লেইলানির কথায়, ‘আমি যে বছর মিস ওয়ার্ল্ডে গিয়েছিলাম। সেই পুরো মিস ওয়ার্ল্ড ইভেন্টের স্পন্সর করেছিল ভারতীয় একটি কেবল স্টেশন। প্রিয়াঙ্কা ভারতীয় এই ব্র্যান্ডের কাছ থেকে বাড়তি সুযোগ নিয়েছিলেন। অনুষ্ঠানের কোনো রিহার্সালেও প্রিয়াঙ্কা যেতেন না, এমনকি তার বিছানায় খাবার পৌঁছে যেত।’
লেইলানি আরও বলেন, ‘তাকে যখন বিজয়ীর মুকুট পরানো হয়েছিল, তখন অন্য প্রতিযোগীরা মঞ্চ ছেড়ে চলে গিয়েছিলেন। কারণ, সবাই আগে থেকেই জানতেন, কারচুপি করা হয়েছিল মিস ওয়ার্ল্ডে।’
]]>




