খেলা

‘দেশ আজ উন্নয়নের রোল মডেলে পরিণত হয়েছে’

<![CDATA[

ধর্ম প্রতিমন্ত্রী মো. ফরিদুল হক খান বলেছেন, দেশ আজ উন্নয়নের রোল মডেলে পরিণত হয়েছে।

শনিবার (২৯ অক্টোবর) দুপুরে জামালপুরের ইসলামপুর উপজেলা আওয়ামী লীগের আয়োজনে অডিটোরিয়ামে আলোচনা সভায় এ কথা বলেন তিনি। এ সময় ধর্ম প্রতিমন্ত্রী উপজেলায় আনুষ্ঠানিকভাবে সর্বস্তরের শিক্ষা প্রতিষ্ঠান ১০৭টি কলেজ ও মাধ্যমিক বিদ্যালয় এবং ২৪৪টি প্রাথমিক বিদ্যালয় প্রধানদের হাতে কারাগারের রোজনামচা বই তুলে দেন।

তিনি বলেন, বঙ্গবন্ধুর কারা-জীবনে তিনি সীমাহীন শারীরিক, মানসিক নির্যাতন, কষ্টের শিকার হয়েছেন। অপমান, অবহেলাও কম সহ্য করেননি। তবুও দেশের জনগণের মুক্তি, স্বপ্নের সোনার বাংলা গড়তে স্বপ্ন দেখেই গেছেন। আর সেই সোনার বাংলার স্বপ্ন জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাস্তবে রূপ নিয়েছে।

আরও পড়ুন: সম্প্রীতি বিনষ্টকারীদের কোনো ধর্ম নেই: ধর্ম প্রতিমন্ত্রী

সরকারি ইসলামপুর কলেজের অধ্যক্ষ ফরিদ উদ্দিন আহমেদের সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন- ময়মনসিংহ কৃষি বিশ্ব বিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর ড. এম রফিকুল ইসলাম, জাহাঙ্গীর নগর বিশ্ব বিদ্যালয় পাবলিক হেলথ এন্ড ইনফরমেটিক্স বিভাগের সাবেক চেয়ারম্যান ড. মো. রহুল ফুরকান সিদ্দিকি, ঢাকা চারুকলা অনুষদের চেয়ারপারসন শাহজাহান আহমেদ বিকাশ।

স্বাগত বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আইনজীবী আব্দুস সালাম। এতে উপজেলার বিভিন্ন দফতরের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
 

]]>

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!