দেশ খাদ্যে স্বয়ংসম্পূর্ণ হোক, এটা চায়নি বিএনপি: শেখ হাসিনা
<![CDATA[
বিদেশ থেকে ভিক্ষা পাওয়া বন্ধ হবে, দেশ খাদ্যে স্বয়ংসম্পূর্ণ হোক, এটা চায়নি বিএনপি সরকার। এমন অভিযোগ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, অন্য দেশের কাছে হাত পেতে চলাই ছিল অতীতের সরকারগুলোর নীতি।
বুধবার (১২ অক্টোবর) সকালে গণবভন থেকে ভার্চুয়াল মাধ্যমে বঙ্গবন্ধু জাতীয় কৃষি পুরস্কার প্রদান অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
তিনি আরও বলেন, আমদানিনির্ভরতা কমানোর উদ্যোগ অব্যাহত রাখতে হবে।
পচনশীল কৃষিপণ্য রক্ষায় অঞ্চলভিত্তিক আন্তর্জাতিক মানের সংরক্ষণাগার গড়ে তুলতে হবে, এ জন্য সরকার আর্থিক সহায়তা নিশ্চিত করবে বলেও জানান তিনি।
এ সময় তিনি আরও বলেন, খাদ্যে স্বয়ংসম্পূর্ণ করা নয়, অন্যের কাছে হাত পেতে দেশ চালানোই ছিল অতীতের সরকারগুলোর নীতি। উৎপাদন ঠিক রাখতে পারলে, বিশ্বে খাদ্যের সংকট তৈরি হলেও বাংলাদেশ নিজেদের চাহিদা মিটিয়ে অন্য দেশকেও সহায়তা করতে পারবে।
আরও পড়ুন: যতক্ষণ জনগণ সঙ্গে আছে চিন্তার কিছু নেই: প্রধানমন্ত্রী
]]>




