ধর্ষণ মামলায় ফের কারাগারে পুঠিয়ার বরখাস্ত পৌর মেয়র
<![CDATA[
কলেজছাত্রী ধর্ষণ মামলায় রাজশাহী পুঠিয়ার বরখাস্ত পৌর মেয়র ও বিএনপি নেতা আল মামুন খানের জামিন বাতিল করে কারাগারে পাঠানো হয়েছে। সোমবার (২ ডিসেম্বর) দুপুরে এই আদেশ দেন রাজশাহীর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-২ এর বিচারক হাসানুজ্জামান।
নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-২ এর পেশকার হেমন্ত বর্মণ জানান, আল মামুন খানের বিরুদ্ধে এক কলেজছাত্রীর দায়ের করা ধর্ষণ মামলা আদালতে চলমান। আদালতে ঠিকমতো হাজিরা না দেয়ায় তার বিরুদ্ধে ওয়ারেন্ট জারি করা হয়। সোমবার আদালতে আত্মসমর্পণ করে জামিন চান আল মামুন। কিন্তু জামিন আবেদন বাতিল করে তাকে কারাগারে প্রেরণের নির্দেশ দেন বিচারক।
ধর্ষণের অভিযোগে গত ৫ সেপ্টেম্বর পুঠিয়া পৌরসভার মেয়র আল মামুন খানের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করেন এক কলেজছাত্রী। ওই মামলায় ৭ সেপ্টেম্বর গ্রেফতার করে আল মামুনকে আদালতে প্রেরণ করে পুলিশ। কারাভোগের ২৬ দিন পর অস্থায়ী জামিনে বের হয়ে আসেন আল মামুন।
আরও পড়ুন: শিক্ষা কর্মকর্তাকে লাঞ্ছিতের দায়ে পৌর মেয়র বরখাস্ত
মামলার এজাহার সূত্রে জানা যায়, স্বামীর সঙ্গে বনিবনা না হওয়ার তালাকের জন্য ২০২১ সালে তৎকালীন মেয়র আল মামুনের সাথে দেখা করেন ওই কলেজছাত্রী। ওই সময় আল মামুন তার দায়িত্ব নেয়ার কথা বলে বিভিন্ন স্থানে ডেকে নিয়ে একাধিকবার ধর্ষণ করেন। ধর্ষণ মামলার আসামি হওয়ায় গত ২২ নভেম্বর আল মামুনকে মেয়রের পদ থেকে বরখাস্ত করে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়।
]]>




