ধাওয়ানের নেতৃত্বে ভারতের দল ঘোষণা
<![CDATA[
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে আসন্ন ওয়ানডে সিরিজের জন্য দল ঘোষণা করেছে ভারত। যেখানে বিশ্রাম দেয়া হয়েছে টি-টোয়েন্টি বিশ্বকাপের সব খেলোয়াড়কে। এই সুযোগে দলে প্রথমবারের মতো ডাক পেয়েছেন মুকেশ কুমার ও রজত পাতিদার। আর দলের নেতৃত্ব দেবেন অভিজ্ঞ ব্যাটসম্যান শিখর ধাওয়ান।
প্রোটিয়াদের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের পর তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবে ভারত। টি-টোয়েন্টি বিশ্বকাপের কথা মাথায় রেখে দলে বেশ কিছু নতুন খেলোয়াড়কে রেখেছে বিসিসিআই। যেখানে ভারত দলে প্রথমবারের মতো সুযোগ পেয়েছেন মুকেশ কুমার ও রজত পাতিদার। এ ছাড়াও দলে ফিরেছেন উইকেটরক্ষক ব্যাটসম্যান সাঞ্জু স্যামসন, শুভমান গিল ও ইশান কিশান। আর দলের সহ-অধিনায়কের দায়িত্ব পালন করবেন শ্রেয়াস আইয়ার।
আরও পড়ুন: টি-টোয়েন্টিতে দ্রুততম হাজার রানের রেকর্ড সূর্যকুমারের
আগামী ৬ অক্টোবর লক্ষ্ণৌতে শুরু হবে ভারত-দক্ষিণ আফ্রিকার ওয়ানডে সিরিজ। তিন ম্যাচ সিরিজের বাকি দুটি ম্যাচ হবে আগামী ৯ ও ১১ অক্টোবর।
ভারতের ওয়ানডে দল
শিখর ধাওয়ান (অধিনায়ক), শ্রেয়াস আইয়ার (সহ-অধিনায়ক), রুতুরাজ গায়কোয়াড়, শুভমান গিল, রজত পাতিদার, রাহুল ত্রিপাঠি, ইশান কিশান (উইকেটরক্ষক), সাঞ্জু স্যামসন (উইকেটরক্ষক), শাহবাজ আহমেদ, শার্দুল ঠাকুর, কুলদীপ যাদব, রবি বিষ্ণই, মুকেশ কুমার, আভেশ খান, মোহাম্মদ সিরাজ ও দীপক চাহার।
]]>




