বাংলাদেশ

ধেয়ে আসছে ঘূর্ণিঝড় মানদৌস, আঘাত হানবে কোথায়?

<![CDATA[

বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় মানদৌস শুক্রবার (৯ ডিসেম্বর) সকালে দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগর থেকে উত্তর-পশ্চিম দিকে অগ্রসর ও ঘণীভূত হয়ে প্রবল ঘূর্ণিঝড়ে রূপ নিয়েছে।

তবে ঘূর্ণিঝড়টি গতিপথ পরিবর্তন না করলে এটি বাংলাদেশে আঘাত হানার কোনো আশঙ্কা নেই বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর। 

আবহাওয়াবিদ মো. বজলুর রশিদ শুক্রবার দুপুরে গণমাধ্যমকে জানান, ঘূর্ণিঝড় মানদৌস বাংলাদেশের উপকূলে আঘাত হানার কোনো আশঙ্কা নেই। এটি আরও পশ্চিম-উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হয়ে ভারতের তামিল নাড়ু প্রদেশের উত্তরে এবং অন্ধ্র প্রদেশের দক্ষিণে আঘাত আনতে পারে।

তিনি জানান, তবে চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরসমূহকে আজও ২ নম্বর দূরবর্তী হঁশিয়ারি সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। উত্তর বঙ্গোপসাগর ও গভীর সাগরে অবস্থানরত সকল মাছ ধরার নৌকা ও ট্রলারকে উপকূলের কাছাকাছি এসে সাবধানে চলাচল করতে বলা হয়েছে। সেইসাথে তাদেরকে গভীর সাগরে বিচরণ না করতে বলা হয়েছে।

আরও পড়ুন : ঘূর্ণিঝড় ‘মানদৌস’-এর অর্থ জানেন?
 

আবহাওয়ার বিশেষ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ঘূর্ণিঝড় ‘মানদৌস’ শুক্রবার সকাল ৬টায় চট্টগ্রাম সমুদ্রবন্দর থেকে ১ হাজার ৬৯০ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে, কক্সবাজার সমুদ্রবন্দর থেকে ১ হাজার ৬৪০ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে, মোংলা সমুদ্র বন্দর থেকে ১ হাজার ৫৬০ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে এবং পায়রা সমুদ্রবন্দর থেকে ১ হাজার ৫৬৫ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে অবস্থান করছিল। এটি আরও পশ্চিম-উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হতে পারে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রবল ঘূর্ণিঝড় কেন্দ্রের ৬৪ কিলোমিটারর মধ্যে বাতাসের একটানা সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় ৮৯ কিলোমিটার, যা দমকা অথবা ঝড়ো হাওয়ার আকারে ১১৭ কিলোমিটার পর্যন্ত বাড়ছে। প্রবল ঘূর্ণিঝড় কেন্দ্রের নিকটবর্তী এলাকায় সাগর খুবই বিক্ষুব্ধ রয়েছে।

আরও পড়ুন : সঠিক পূর্বাভাস দিতে কেন ব্যর্থ হচ্ছে আবহাওয়া দফতর

এদিকে, শুক্রবার সকাল থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। ভোরের দিকে দেশের কোথাও কোথাও হালকা কুয়াশা পড়তে পারে। পরবর্তী তিন দিনে আবহাওয়ার অবস্থা সামান্য পরিবর্তন হতে পারে।
এছাড়া সারাদেশে রাত এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

দেশের সর্বনিম্ন তাপমাত্রা কুড়িগ্রামের রাজারহাটে ১২ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস এবং কক্সবাজারে সর্বোচ্চ ৩২ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। 

রাজধানীতে আজ সূর্যাস্ত সন্ধ্যা ৫টা ১২ মিনিটে এবং শনিবার (১০ ডিসেম্বর) সূর্যোদয় ভোর ৬টা ৩১ মিনিটে।

 

 

 

 

]]>

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!