বিনোদন

নওগাঁর ভূমি অফিস এখন দালালচক্রের নিয়ন্ত্রণে

<![CDATA[

হয়রানি বিড়ম্বনা আর পদে পদে টাকা ছাড়া নওগাঁর ভূমি অফিসে মিলছে না সেবা। ভুক্তভোগীর অভিযোগ, খাজনা খারিজ থেকে শুরু করে সব ধরনের সেবায় এখন অফিস নিয়ন্ত্রণ করছে প্রভাবশালী দালালচক্র।

২০১৫ সালে ভূমি সেবা নেয়ার আবেদন করা নওগাঁ সদর উপজেলার রজাকপুর এলাকার গৃহিণী সুইটি বেগমের ভোগান্তির এ দীর্ঘশ্বাস শুধু তার একার নয়। সেবা নিতে আসা একাধিক ভুক্তভোগী ভূমি অফিসের নানা অনিয়ম আর অব্যবস্থাপনার শিকার হয়ে ঘুরছেন দিনের পর দিন। অফিসে গড়ে উঠেছে দালাল সিন্ডিকেট।

গৃহিণী সুইটি বেগম বলেন, প্রায় সাত বছর ধরে জেলা ভূমি অফিসে এক জমির কাজে ঘুরছি; এত বছর ঘোরার পর তারা বলছে, সিভিলে কেস করেন।

অভিযোগ রয়েছে, অফিস কর্মকর্তাদের নিয়োজিত দালালের বাইরে কাগজ জমা দিলেই অন্তহীন সমস্যায় ফাইল চাপা থাকে দিনের পর দিন। জমির খাজনা প্রদান, নামজারিসহ নানাভূমি সেবা সহজ করতে চালু করা হয়েছে অনলাইন কার্যক্রম। ভুক্তভোগীদের অভিযোগ, সার্ভার জটিলতাসহ নানা সমস্যা দেখিয়ে বাড়তি অর্থ না দিলে মিলছে না কোনো সেবা।

আরও পড়ুন: ঘুষের অভিযোগে ভূমি অফিসের নাজির বরখাস্ত

ভূমি অফিসে অনিয়ম ও হয়রানির সুনির্দিষ্ট অভিযোগ পেলে ব্যবস্থা নেয়ার আশ্বাস জেলা প্রশাসনের।

নওগাঁ চণ্ডিপুর ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা কাজি রফিউল আলম বলেন, এ অফিসে আমি কোনো দালাল পাইনি। এ ছাড়া টাকা-পয়সা নেয়ার ব্যাপারে তো বলতেই পারব না। কবে অনেক সময় এখানে সার্ভারের সমস্যা দেখা যায়।

অতিরিক্ত জেলা প্রশাসক রাজস্ব মিল্টন চন্দ্র রায় বলেন, কেউ যেন কোনো হয়রানির শিকার না হয় সেটা আমরা মনিটরিং করছি। ভূমি অফিসে অনিয়ম ও হয়রানির সুনির্দিষ্ট অভিযোগ পেলে ব্যবস্থা নেয়া।

ভূমি অফিস সূত্র জানায়, গত অর্থবছরে প্রায় সাড়ে ১২ কোটি টাকা রাজস্ব আদায় হয়েছে এ জেলায়।
 

]]>

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Check Also
Close
Back to top button
error: Content is protected !!