খেলা

নটিংহ্যামকে হারিয়ে সেরা চারের পথে ম্যানচেস্টার ইউনাইটেড

<![CDATA[

ইংলিশ প্রিমিয়ার লিগে (ইপিএল) জয় পেয়েছে বড় দলগুলো। মঙ্গলবার (২৭ ডিসেম্বর) নটিংহ্যাম ফরেস্টের বিপক্ষে ম্যানচেস্টার ইউনাইটেড ৩-০ ও বোর্নেমাউথের বিপক্ষে চেলসি ২-০ গোলে জিতেছে। নটিংহ্যামকে হারিয়ে পয়েন্ট টেবিলের সেরা চারের পথে ইউনাইটেড। এর আগে ওয়েস্ট হ্যামকে হারিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষ স্থান আরও মজবুত করেছেন আর্সেনাল।

ইউনাইটেডের জয়ে গোল করেছেন মার্কাস রাশফোর্ড, অ্যান্তোনি মার্শিয়াল ও ফ্রেড। এ জয়ের ফলে ১৫ ম্যাচে ২৯ পয়েন্ট নিয়ে টেবিলের পাঁচ নম্বরে আছে রেড ডেভিলরা। ১৬ ম্যাচে ৩০ পয়েন্ট নিয়ে চারে আছে টটেনহ্যাম। অর্থাৎ পরের ম্যাচে টটেনহ্যাম হারলে ও ম্যানচেস্টার জিতলে সেরা চারে জায়গা করে নেবে ইংল্যান্ডের ঐতিহ্যবাহী ক্লাবটি।

আরও পড়ুন: বিশ্বকাপ বিরতির পর ইপিএলে দারুণ শুরু লিভারপুলের

এদিকে চেলসির জয়ে একটি করে গোল পেয়েছেন কাই হ্যাভার্টজ ও ম্যাসন মাউন্ট। বোর্নেমাউথকে হারিয়ে চেলসি এখন পয়েন্ট টেবিলের আটে। ১৫ ম্যাচে ৭ জয়, ৩ ড্র ও ৫ হারে তাদের পয়েন্ট ২৪।

আরও পড়ুন: ম্যানইউতে রোনালদোর বিকল্প কে?

ওয়েস্ট হ্যামের বিপক্ষে আর্সেনালের জয় ৩-১ গোলে। পুরো মৌসুমজুড়ে উড়তে থাকা গানার্সদের হয়ে একটি করে গোল করেছেন বুকায়ো সাকা, গ্যাব্রিয়েল মার্টিনেল্লি ও এডি এনকেটিয়া। ওয়েস্ট হ্যামের গোলটি এসেছে বেনরাহমার পা থেকে। এ জয়ের ফলে ১৫ ম্যাচে ৪০ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে অবস্থান করছে মাইকেল আর্টেটার শিষ্যরা। দ্বিতীয় স্থানে থাকা নিউক্যাসলের সঙ্গে তাদের ব্যবধানটা ৭ পয়েন্টের।

]]>

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!