খেলা

নড়াইলে নৌকা ডুবে মা-ছেলের মৃত্যু, নিখোঁজ ৪

<![CDATA[

নড়াইলের নবগঙ্গা নদী পার হতে গিয়ে নৌকা ডুবে মা ও দুই বছরের শিশু সন্তানের মর্মান্তিক মৃত্যু হয়েছে। নিখোঁজ রয়েছেন আরও চারজন।

শুক্রবার (৩০ ডিসেম্বর) রাত আটটার দিকে কালিয়া উপজেলার বাহিরডাঙ্গা খেয়াঘাট পার হওয়ার সময় এ দুর্ঘটনা ঘটে।

এ ঘটনায় নৌকার অন্তত চার আরোহী নিখোঁজ রয়েছেন। মৃতরা হলেন- উপজেলার বাবুপুর গ্রামের আব্দুল জলিলের স্ত্রী নাজমা বেগম (৩০) ও তাদের ছেলে নাসিম (২)।

ঘন কুয়াশা ও শীতের কারণে রাতে উদ্ধার অভিযান চালানো সম্ভব হচ্ছে না বলে জানিয়েছে কালিয়া ফায়ার সার্ভিস স্টেশনের স্টেশন ম্যানেজার আব্দুল হান্নান।

আরও পড়ুন: পিকআপের ধাক্কায় মোটরসাইকেল থেকে ছিটকে সড়কে, নিহত ২

ফায়ার সার্ভিস ও প্রত্যক্ষদর্শীরা জানায়, একই উপজেলার বাবুপুর গ্রামের আ. জলিলের স্ত্রী নাজমা তার দাদীর মৃত্যুর খবর পেয়ে দুই বছরের ছেলে নাসিম ও শ্বশুর বাড়ির আত্মীয়-প্রতিবেশিসহ ১৫/১৬জন নবগঙ্গা নদী পার হয়ে বাহিরডাঙ্গা বাবার বাড়ি যাচ্ছিলেন। বাহিরডাঙ্গা খেয়া পার হওয়ার সময় ধারণ ক্ষমতার অতিরিক্ত যাত্রীর চাপে তাদের বহনকারি ইঞ্জিনচালিত নৌকাটি ডুবে যায়। এতে নাজমা ও তার ছেলের ঘটনাস্থলেই মৃত্যু হয়।

চিৎকার শুনে নদী তীরের লোকজন আট জনকে জীবিত উদ্ধার করতে সক্ষম হলেও চার-পাঁচ জন নিখোঁজ রয়েছে।

খবর পেয়ে কালিয়া ফায়ার ষ্টেশন থেকে ফায়ার সদস্যরা ঘটনাস্থলে পৌছালেও খারাপ আবহাওয়া ও ডুবুরি না থাকায় তাদের পক্ষে উদ্ধার তৎপরতা চালানো সম্ভব হয়নি।

]]>

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!