বিনোদন

নতুন চমক নিয়ে আসলো অ্যাপল ওয়াচ ‘সিরিজ ৮’

<![CDATA[

পূর্ব নির্ধারিত ঘোষণা অনুযায়ী উন্মোচন করা হলো আইফোনের নতুন সিরিজ ‘আইফোন-১৪’। প্রতি বছর সেপ্টেম্বর মাসেই ঘোষণা আসে নতুন আইফোনের। এবারও তার ব্যতিক্রম হলো না। সব জল্পনা-কল্পনা আর অপেক্ষার অবসান ঘটিয়ে বুধবার (৭ সেপ্টেম্বর) দিবাগত রাত ১২ টার পরই আইফোনের নতুন সিরিজ উন্মুক্ত করেছে টেক জায়ান্ট অ্যাপল। পাশাপশি চমক হিসেবে ঘোষণা এসেছে তাপমাত্রা মাপার সেন্সরযুক্ত ওয়াচ সিরিজ ৮।

যুক্তরাষ্ট্রে অ্যাপল সদর দফতরের স্টিভ জবস থিয়েটারে প্যাসিফিক স্ট্যান্ডার্ড টাইম বুধবার সকাল ১০টায় (বাংলাদেশ সময় রাত ১১টা) এই লঞ্চ ইভেন্ট অনুষ্ঠিত হয়। বিশ্বব্যাপী অ্যাপলপ্রেমীদের কথা মাথায় রেখে পুরো ইভেন্টটি সরাসরি অ্যাপলের ইউটিউব চ্যানেলে সম্প্রচার করা হয়।

অ্যাপল সিরিজ ৮ এর দুটি সংস্করণ বের করেছে। এরমধ্যে একটি অ্যাপল ওয়াচ এসই অপরটি অ্যাপল ওয়াচ আল্ট্রা।

অ্যাপল ওয়াচ এসই আগের স্মার্টওয়াচ সংস্করণের চেয়ে বেশি টেকসই। এতে শরীরের তাপমাত্রা মাপার সুবিধা থাকবে। এটির রঙ হবে চারটি। কালো, সোনালি, ধূসর ও লাল। দ্বিতীয় প্রজন্মের এসই তে ইমার্জেন্সি এসওএস এবং ক্র্যাশ ডিটেকশন ফিচার আছে। একবারের চার্জে ১৮ ঘণ্টা চলবে নতুন অ্যাপল ওয়াচ। কিন্তু ‘লো পাওয়ার মোড’ চালু করে তা ৩৬ ঘণ্টা পর্যন্ত বাড়িয়ে নেয়া যাবে।

অ্যালুমিনিয়ামের তৈরি মডেলটির দাম শুরু হবে হবে ৩৯৯ মার্কিন ডলার থেকে আর সেলুলার সংযোগযুক্ত সংস্করণগুলোর দাম শুরু হবে ৪৯৯ মার্কিন ডলার থেকে। এটি প্রিঅর্ডার করা যাবে ৭ সেপ্টেম্বর থেকে। আর কিনতে পাওয়া যাবে ১৬ সেপ্টেম্বর থেকে।

আরও পড়ুন: চার সংস্কারণ নিয়ে আইফোন-১৪ সিরিজ ঘোষণা দিলে অ্যাপল
 

Image showing several of the Apple Watch Series 8’s new features, including crash detection, advanced cycle tracking, and low power mode.

অন্যদিকে ১৩০ ফুট পানির নিচেও চলবে অ্যাপল ওয়াচ আল্ট্রা। ডাইভ ওয়াচ হিসেবে কাজ করবে ডিভাইসটি। এটিতে আছে নতুন অ্যাকশন বাটন। একবারের চার্জ দিলে চলচে ৩৬ ঘণ্টা। রাতের জন্য আছে নাইট মোড।

অ্যাপল ওয়াচ আল্ট্রাকে বাজারের সেরা স্পোর্টস ওয়াচ হিসেবে উপস্থাপন করছে অ্যাপল। জিপিএস সিগনালের বাধা বিপত্তি এড়াতে ডুয়াল ফ্রিকোয়েন্সির জিপিএস ফিচার রাখা হয়েছে। হারিয়ে গেলেও ফিরে আসার পথ খুঁজে দেবে আল্ট্রার জিপিএস।

এতে দুটি মোশন সেন্সর দ্বারা চালিত একটি নতুন সুরক্ষা বৈশিষ্ট্যও যুক্ত করেছে অ্যাপল। গাড়ি দুর্ঘটনা শনাক্তকরণ বা দ্রুত স্বয়ংক্রিয়ভাবে জরুরি পরিষেবায় কল করার সুবিধাও আছে এতে।

২৩ সেপ্টেম্বর থেকে বাজারে পাওয়া যাবে ডিভাইসটি, আর প্রিঅর্ডার করা যাবে ৭ সেপ্টেম্বর থেকে।

]]>

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Check Also
Close
Back to top button
error: Content is protected !!