বাংলাদেশ

নতুন ভোটারদের ভুল-ত্রুটি সংশোধন ৩১ জানুয়ারি পর্যন্ত

<![CDATA[

নতুন ভোটার হালনাগাদের কার্যক্রম ইতোমধ্যে শেষ হয়েছে। নতুন এই ভোটারদের খসড়া তালিকা প্রকাশ করা হবে আগামী ১৫ জানুয়ারি (রোববার)।

নতুন ভোটার তালিকা প্রকাশের পর অর্থাৎ ১৬ জানুয়ারি (সোমবার) থেকে ৩১ জানুয়ারি (মঙ্গলবার) পর্যন্ত নতুন ভোটাররা ভুল-ত্রুটি সংশোধন করতে পারবেন।

নির্বাচন কমিশনের (ইসি) নির্বাচন সহায়তা শাখার সহকারী সচিব মো. মোশাররফ হোসেন সংবাদমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

আরও পড়ুন: উপনির্বাচনের তারিখ ঠিক করতে বৈঠকে ইসি

মোশাররফ হোসেন বলেন, ইতোমধ্যে ভোটার তালিকা সংশোধনের জন্য সংশোধনকারী কর্তৃপক্ষ নিয়োগ করা হয়েছে। তারা সংশোধনের জন্য কোনো আবেদন বা আপত্তি পাওয়ার পর তা নিষ্পত্তি করবেন। এ সংক্রান্ত চিঠি মাঠপর্যায়ের সব সংশোধনকারী কর্তৃপক্ষের কাছে পাঠানো হয়েছে।

তিনি আরও জানান, ৩১ জানুয়ারি পর্যন্ত সংশোধনের আবেদনের পর সংশোধনকারী কর্তৃপক্ষ তা ৭ ফেব্রুয়ারির মধ্যে নিষ্পত্তি করবে। আবেদন নিষ্পত্তির পর হালনাগাদ করা চূড়ান্ত তালিকা আগামী ২ মার্চ প্রকাশ করা হবে।

]]>

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!