খেলা

নরসিংদীতে অটোরিকশা ছিনতাই প্রতিরোধে কর্মশালা

<![CDATA[

নরসিংদীতে অটোরিকশা ছিনতাই প্রতিরোধে মালিক-চালকদের করণীয় শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৪ জানুয়ারি) বিকেলে নরসিংদী পুলিশ লাইন্স মাঠে জেলা পুলিশের উদ্যোগে এই কর্মশালার আয়োজন করা হয়।

এতে জেলার শতাধিক অটোরিকশা চালক, মালিকসহ বিভিন্ন শ্রেণি পেশার লোকজন অংশ নেন। কর্মশালায় চালকরা অটোরিকশা ছিনতাই, চুরি, চালক খুনসহ বিভিন্ন ঘটনার বিবরণ ও অভিজ্ঞতা বর্ণনা করেন।

এ সময় অপরিচিত রাস্তায় ভাড়া যাওয়া, চেতনানাশক খাবার খাওয়ানো, উদ্দেশ্যহীনভাবে সারাদিনের জন্য ভাড়ায় যাওয়া, মাদক ও নারীর প্রলোভন, বেশি ভাড়ার প্রলোভনে প্রলুব্ধ করাসহ বিভিন্ন ঝুঁকি ও কৌশল নিয়ে চালকদের জেলা পুলিশের পক্ষ থেকে সচেতন করা হয়।

আরও পড়ুন: মধ্যরাত থেকে ভোর পর্যন্ত চলে ছিনতাই, ঢেকে রাখে গাড়ির নম্বর প্লেট

কর্মশালায় পুলিশ সুপার কাজী আশরাফুল আজীম বলেন, না বুঝে বেশি ভাড়ার লোভে অসচেতনভাবে ভাড়ায় গিয়ে অটোরিকশা চুরি, ছিনতাইসহ চালক খুনের ঘটনা ঘটছে। এক্ষেত্রে চালকদের সচেতনতা এসব অনাকাঙ্ক্ষিত ঘটনা অনেকটা কমাতে পারে। সচেতনতার ফলে ভবিষ্যতে এসব অনাকাঙ্ক্ষিত ঘটনা কমে আসবে।

আরও পড়ুন: যাত্রীবেশে ইজিবাইক ছিনতাই, আটক ৬

পুলিশ সুপার কাজী আশরাফুল আজীমের সভাপতিত্বে কর্মশালায় উপস্থিত ছিলেন ইন্ডাস্ট্রিয়াল পুলিশের পুলিশ সুপার আসাদুজ্জামান, নরসিংদীর অতিরিক্ত পুলিশ সুপার অনির্বাণ চৌধুরী, সামসুল আরেফীন, কেএম শহিদুল ইসলাম সোহাগ, সত্যজিৎ কুমার ঘোষ, সহকারী পুলিশ সুপার মেজবাহ উদ্দিন, নরসিংদী সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ মোহাম্মদ আলী, শিক্ষাবিদ অহিভূষণ চক্রবর্তী, জেলা কমিউনিটি পুলিশিং কমিটির সভাপতি অধ্যক্ষ ড. মশিউর রহমান মৃধা প্রমুখ।

কর্মশালা শেষে অটো চালকসহ সকলকে নিয়ে জেলা পুলিশের পক্ষ থেকে পিঠা উৎসবের আয়োজন করা হয়।

]]>

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!