খেলা

নরসিংদীতে ছাত্রী অপহরণের সময় কিশোরগ্যাংয়ের ৫ সদস্য গ্রেফতার

<![CDATA[

নরসিংদীর পলাশে মুক্তিপণ আদায়ের উদ্দেশ্যে এক ছাত্রীসহ দুই শিক্ষার্থীকে অপহরণ করে নিয়ে যাওয়ার সময় কিশোর গ্যাংয়ের ৫ সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২৯ সেপ্টেম্বর) দুপুরে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান অতিরিক্ত পুলিশ সুপার মো. আল আমিন।

এর আগে বুধবার (২৮ সেপ্টেম্বর) বিকেলে পলাশ থানার ইছাখালী দাখিল মাদ্রাসার পরীক্ষাকেন্দ্র থেকে বের হওয়ার পর দাখিল পরীক্ষার্থী সিফাত (১৭) ও তার বন্ধু ইতি আক্তারকে (১৬) অপহরণের সময় তাদের গ্রেফতার করা হয়।

অতিরিক্ত পুলিশ সুপার মো. আল আমিন জানান, দাখিল পরীক্ষা শেষে ইছাখালী দাখিল মাদ্রাসার পরীক্ষাকেন্দ্র থেকে বের হয়ে কথা বলছিল দুই শিক্ষার্থী সিফাত ও ইতি। এ সময় কিশোর গ্যাংয়ের পাঁচ সদস্য দুই শিক্ষার্থীকে উদ্দেশ্য করে অশ্লীল ভাষায় কথা বলে। এ সময় তারা জোরপূর্বক দুই শিক্ষার্থীর আপত্তিকর ছবি তুলে ইন্টারনেটে ছড়িয়ে দেয়ার হুমকি দিয়ে পাঁচ হাজার টাকা দাবি করে এবং নগদ টাকা, ব্যবহৃত মোবাইল ফোন ও বই ছিনিয়ে নেয়।

আরও পড়ুন: সিরাজগঞ্জে শিশুকে অপহরণের পর হত্যা: যুবকের মৃত্যুদণ্ড

পরে মুক্তিপণ আদায়ের উদ্দেশ্যে সিফাতকে মোটরসাইকেলে ও ইতি আক্তারকে বিভাটেকে উঠিয়ে অজ্ঞাত স্থানে নিয়ে যেতে থাকে। পলাশ থানাধীন সরকারচর মোড়ে গজারিয়া ইউনিয়ন বিট পুলিশের চেকপোস্টে পৌঁছলে দুই শিক্ষার্থীকে উদ্ধার ও অভিযুক্ত পাঁচজনকে গ্রেফতার করা হয়। এ সময় তাদের ব্যবহৃত মোটরসাইকেলটি জব্দ ও পরীক্ষার্থীদের থেকে ছিনিয়ে নেয়া মোবাইল ফোন উদ্ধার করা হয়।

এ ঘটনায় ভুক্তভোগী সিফাতের বাবা বাদী হয়ে থানায় মামলা করেন। আসামিদের আদালতে পাঠানো হবে বলে জানান অতিরিক্ত পুলিশ সুপার।

]]>

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!