খেলা

নরসিংদীতে দুপক্ষের সংঘর্ষে টেঁটাবিদ্ধসহ আহত ১০

<![CDATA[

নরসিংদীর মাধবদীতে আধিপত্য বিস্তার নিয়ে দু-গ্রুপের সংঘর্ষে পাঁচজন টেঁটাবিদ্ধসহ ১০ জন আহত হয়েছেন।

রোববার (৪ ডিসেম্বর) সকাল ৮টার দিকে মাধবদী থানার চরদীঘলদী ইউনিয়নের জিতরামপুর গ্রামে এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয়রা জানান, পূর্বশত্রুতা ও আধিপত্য বিস্তার নিয়ে জিতরামপুর গ্রামের আবুল গ্রুপ ও রমজান গ্রুপের মধ্যে বিরোধ চলে আসছিল। এ নিয়ে শনিবার রাত থেকে দুই গ্রুপের লোকজনের মধ্যে উত্তেজনা শুরু হয়। রোববার সকালে দুই গ্রুপের লোকজন টেঁটাসহ দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়ায়। এতে পাঁচজন টেঁটাবিদ্ধসহ উভয় গ্রুপের ১০ জন আহত হন।

আরও পড়ুন: নরসিংদীতে টেঁটাবিদ্ধ হয়ে নিহতের ঘটনায় ৫০ জনের বিরুদ্ধে মামলা

স্থানীয়রা আহতদের উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতালে নিয়ে গেলে তাদের চিকিৎসা দেয়া হয়। খবর পেয়ে মাধবদী থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে।

মাধবদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) তরিকুল ইসলাম জানান, সংঘর্ষের ঘটনাটি তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

]]>

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!