নরসিংদীতে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত
<![CDATA[
ঢাকা-সিলেট মহাসড়কের নরসিংদীর রায়পুরায় সড়ক দুর্ঘটনায় জাহাঙ্গীর মিয়া (৩৭) নামের এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।
সোমবার (৭ নভেম্বর) সন্ধ্যায় উপজেলার মির্জাপুর ইউনিয়নের মাহমুদাবাদ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত জাহাঙ্গীর মিয়া উপজেলার আমিরগঞ্জ ইউনিয়নের খলাপাড়া গ্রামের আবদুল বাছেদ মিয়ার ছেলে।
হাইওয়ে পুলিশ জানায়, সন্ধ্যায় জাহাঙ্গীর মিয়া ঢাকা সিলেট মহাসড়ক ধরে মোটরসাইকেল যোগে রায়পুরা থেকে কিশোরগঞ্জের ভৈরবের দিকে যাচ্ছিলেন। মাহমুদাবাদ নামাপাড়া এলাকায় পৌঁছালে অজ্ঞাত একটি গাড়ি মোটরসাইকেলকে চাপা দেয়। এতে মোটরসাইকেলটি দুমড়ে মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই জাহাঙ্গীর মারা যায়। পরে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে।
আরও পড়ুন: নরসিংদীতে বাসচাপায় রাজমিস্ত্রি নিহত
ভৈরব হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হক বলেন, জায়গাটি নির্জন হওয়ায় কোন গাড়ি মোটরসাইকেলকে চাপা দিয়েছে তা কেউ বলতে পারছে না। গাড়িটি শনাক্তের চেষ্টা চালাচ্ছি। পরিবারের সঙ্গে আলোচনা করে পরবর্তীতে আইনি ব্যবস্থা নেয়া হবে।
]]>




