বাংলাদেশ
নাটোরে ট্রাক্টরের চাকায় পিষ্ট হয়ে শিশু নিহত
<![CDATA[
নাটোরের লালপুরে মাটি বোঝাই ট্রাক্টরের চাকায় পিষ্ট হয়ে রাহি (৫) নামের এক শিশু নিহত হয়েছে।
মঙ্গলবার (২৪ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে ৫টার দিকে উপজেলার চকনাজিরপুর-রায়পুর সড়কের চকনাজিরপুর গ্রামে এই দুর্ঘটনা ঘটে। নিহত রাহি একই গ্রামের শরিফুল ইসলামের ছেলে।
আরও পড়ুন: নাটোরে অটোরিকশায় ট্রলির ধাক্কা, যুবক নিহত
স্থানীয় সূত্রে জানা যায়, শিশু রাহি বাড়ির পাশে অন্য কয়েকটি শিশুর সঙ্গে ছোট সাইকেল নিয়ে খেলছিল। এ সময় রায়পুর থেকে দ্রুত গতিতে আসা মাটি বোঝাই ট্রাক্টরের চাকায় পিষ্ট হয়ে ওই শিশু ঘটনাস্থলেই মারা যায়। এ ঘটনায় স্থানীয়রা ট্রাক্টর ও চালককে আটক করে ওয়ালিয়া পুলিশ ফাঁড়িতে সোপর্দ করে।
ওয়ালিয়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ আব্দুর রহিম বলেন, ‘এ বিষয়ে অভিযোগ পেলে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।’
]]>




