বাংলাদেশ
নাটোরে ট্রেনে কাটা পড়ে নিহত ৩
<![CDATA[
নাটোরের লালপুর উপজেলায় ট্রেনে কাটা পড়ে তিনজন নিহত হয়েছেন। শনিবার (৩১ ডিসেম্বর) দুপুরে উপজেলার গোপালপুর রেলগেট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় জানা যায়নি।
লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোনোয়ারুজ্জামান এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, রাজশাহীগামী টুঙ্গিপাড়া এক্সপ্রেস ট্রেনের নিচে কাটা পড়ে ঘটনাস্থলে নারীসহ তিনজন নিহত হন।
আরও পড়ুন: রেললাইনে বসে মোবাইলে গেম, ট্রেনে কাটা পড়ল মাদ্রাসাছাত্র
ঘটনাস্থলে পুলিশ রয়েছে। মরদেহ উদ্ধার করে থানায় নেয়া হবে।
]]>




