বিনোদন

নাটোরে ৩ ইটভাটাকে ১৯ লাখ টাকা জরিমানা

<![CDATA[

নাটোরের লালপুরে চার ইটভাটায় অভিযান চালিয়ে ৩টিকে ১৯ লাখ টাকা জরিমানা করা হয়েছে। এ ছাড়া অপর একটি অবৈধ ইটভাটা গুঁড়িয়ে দিয়েছে পরিবেশ অধিদফতর।

মঙ্গলবার (১৭ জানুয়ারি) সকালে পরিবেশ অধিদফতরের পরিদর্শক রফিকুল ইসলাম এ অভিযান চালিয়ে জরিমানা করেন।

পরিবেশ অধিদফতরের নির্বাহী ম্যাজিস্ট্রেট ফয়জুন নেসা আক্তারের নেতৃত্বে মঙ্গলবার সকাল থেকে লালপুর উপজেলার মঞ্জিলপুকুর ও রসুলপুর এলাকায় এ অভিযান চালানো হয়। এ সময় আইন না মানায় তিন ইটভাটাকে ১৯ লাখ টাকা জরিমানা এবং মোহরকয়া এলাকার একটি অবৈধ ইটভাটা গুঁড়িয়ে দেয়া হয়।

আরও পড়ুন: চুয়াডাঙ্গায় ৫ ইটভাটাকে ১৩ লাখ টাকা জরিমানা

সোমবার থেকে নাটোরের বিভিন্ন এলাকার ইটভাটায় অভিযান শুরু করে সংস্থাটি।

]]>

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Check Also
Close
Back to top button
error: Content is protected !!