নান্দনিক স্টেডিয়াম আহমদ বিন আলি প্রস্তুত
<![CDATA[
বিশ্বকাপ সামনে রেখে সব ধরনের প্রস্তুতি গুছিয়ে এনেছে বিশ্বকাপ আয়োজক কমিটি। কাতারের বিভিন্ন শহরের নান্দনিক আটটি স্টেডিয়ামের মধ্যে আহমদ বিন আলি স্টেডিয়ামটির সব ধরনের কাজ সম্পন্ন করেছে আয়োজকরা। কাতারের জনপ্রিয় এই স্টেডিয়ামটিতে অনুষ্ঠিত হবে বিশ্বকাপের গ্রুপপর্বের ছয়টি ম্যাচ। অত্যাধুনিক সব সুযোগ-সুবিধা থাকায় দর্শকরা স্বাচ্ছন্দ্যে ম্যাচ উপভোগ করতে পারবেন বলে আশা স্টেডিয়াম অপারেশন্স ম্যানেজার মারিও জ্রাউনিগের।
চলছে কাতার বিশ্বকাপের ক্ষণগণনা। শেষ মুহূর্তের আয়োজনে মধ্যপ্রাচ্যের দেশটিকে সাজিয়ে তুলছে বিশ্বকাপ আয়োজকরা। বিশ্বের নানা প্রান্ত থেকে প্রায় ১৫ লাখ দর্শনার্থী হাজির হবেন মরুর দেশটিতে। ৩২ দলের অংশগ্রহণে এই মহারণ আয়োজনে কাতারের বিভিন্ন শহরজুড়ে ৮টি নান্দনিক স্টেডিয়াম তৈরি করেছে কাতার।
ইতোমধ্যেই স্টেডিয়ামগুলোতে আধুনিক সব ধরনের সুযোগ-সুবিধা নিশ্চিত করা হয়েছে। তারই একটি আহমদ বিন আলি স্টেডিয়াম, যা আল রায়ান স্টেডিয়াম নামেই পরিচিত। ৫০ হাজার দর্শক ধারণক্ষমতাসম্পন্ন এই ভেন্যুতে রাখা হয়েছে সব ধরনের উন্নত প্রযুক্তি। আধুনিক এয়ার কন্ডিশনিং সিস্টেম, অত্যাধুনিক আর্ট ফ্যাসালিটি সিস্টেমসহ নানা ধরনের সুযোগ সুবিধায় মোড়ানো এই স্টেডিয়ামটি। যেখানে ২০২০ এ অনুষ্ঠিত হয়েছে এমির কাপ, ফিফা ক্লাব ওয়ার্ল্ড কাপ ও সম্প্রতি ফিফা আরব কাপ।
আরও পড়ুন: ২০২৪ ইউরোতেও খেলতে চান রোনালদো
এ ছাড়া বিশ্বকাপের গ্রুপ পর্বের ছয়টি ম্যাচ অনুষ্ঠিত হবে এই ভেন্যুতেই। রাউন্ড অব সিক্সটিনের একটি ম্যাচও হওয়ার কথা রয়েছে আহমদ বিন আলি স্টেডিয়ামে। গ্রুপ ‘বি’ এর যুক্তরাষ্ট্র, ওয়েলস, ইরান ও ইংল্যান্ড খেলবে এই স্টেডিয়ামে। গ্রুপ ‘ই’ থেকে জাপান, কোস্টারিকা ও গ্রুপ ‘এফ’ এর বেলজিয়াম, কানাডা ও ক্রোয়েশিয়ার গ্রুপপর্বের ম্যাচগুলো হবে আহমদ বিন আলি স্টেডিয়ামে।
বিশ্বকাপের সব ম্যাচ সুষ্ঠুভাবে অনুষ্ঠিত হবে বলে আশা ভেন্যু অপারেশন্স ম্যানেজার মারিও জ্রাউনিগের।
আরও পড়ুন: কনুই মেরে নিষিদ্ধ ডি মারিয়া
তিনি জানান, এই স্টেডিয়ামটি মূলত আল রায়ান নামেই পরিচিত। ইতোমধ্যেই এখানে আন্তর্জাতিক মানের বেশ কয়েকটি টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে। অত্যাধুনিক সব প্রযুক্তি ব্যবহারে পুরো স্টেডিয়ামজুড়ে এয়ার কন্ডিশনিংসহ বিভিন্ন সুব্যবস্থাও নিশ্চিত করা হয়েছে। এর আগে বিভিন্ন ট্রেনিংয়ের মাধ্যমে ভেন্যুটি বিশ্বকাপের জন্য প্রস্তুত করা হয়েছে।
সংশ্লিষ্টদের আশা এই স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচগুলোর মাধ্যমে দর্শকদের সর্বোচ্চ সুযোগ-সুবিধা দেয়া সম্ভব।
]]>




