নারায়ণগঞ্জে পাঁচ কোটি টাকার পণ্যসহ ৭ চোর গ্রেফতার
<![CDATA[
নারায়ণগঞ্জ বন্দর এলাকা থেকে সংঘবদ্ধ চোরচক্রের ৭ সদস্যকে গ্রেফতার করেছে র্যাব-৪। এ সময় তাদের কাচ থেকে প্রায় ৫ কোটি টাকা মূল্যের গার্মেন্টস পণ্য উদ্ধার করা হয়।
শনিবার (২৮ জানুয়ারি) সকালে র্যাব-৪ এর হেডকোয়ার্টারে এক সংবাদ সম্মেলনে র্যাবের পক্ষ থেকে এ তথ্য জানানো হয়।
আরও পড়ুন: কুড়িগ্রামে ২১ মামলার আসামিসহ চোর চক্রের ৩ সদস্য গ্রেফতার
র্যাব জানায়, গাজীপুরের রাজেন্দ্রপুরের একটি কারখানা থেকে একটি কাভার্ডভ্যান চার লাখ ডলার মূল্যমানের তৈরি পোশাক নিয়ে চট্টগ্রাম বন্দরের রওনা হয়। চালক হঠাৎই পথ পরিবর্তন করে কাভার্ড ভ্যান নিয়ে ঢুকে পড়ে নারায়ণগঞ্জের একটি করাত কলে। গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত এ অভিযানে নারায়ণগঞ্জের সমিলে অভিযান চালিয়ে হাতেনাতে গ্রেফতার করা হয় আসামিদের।
আরও পড়ুন: নারায়ণগঞ্জে মোটরসাইকেল চোরচক্রের প্রধানসহ গ্রেফতার ৫
র্যাব আরও জানায়, চক্রটির উদ্দেশ্য ছিল পণ্যগুলো চোরাবাজারে বিক্রি করে দেয়া। চক্রের প্রধান রিপন আগে কাজ করতেন পোশাক কারখানায়। কয়েক বছর আগে পোশাক কারখানার চাকরি ছেড়ে বিদেশ চলে যান তিনি। সম্প্রতি দেশে ফিরে চোরচক্রের সঙ্গে জড়িত হন। চুরি করার পর পণ্য বিক্রির ব্যবস্থাও করতেন রিপন।
আরও পড়ুন: মহেশপুর সীমান্তে চোরাকারবারি আটক
এর আগেও এ ধরনের সাতটি চুরির ঘটনা উদ্ঘাটনের কথা জানায় র্যাব।
এ ঘটনায় গ্রেফতার ব্যক্তিদের বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন বলে জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।
]]>




