নিউজিল্যান্ডে শারদীয় দুর্গোৎসব উদযাপিত
<![CDATA[
নিউজিল্যান্ডের অকল্যান্ডে শারদীয় দুর্গোৎসব উদযাপিত হয়েছে। গত ৭ ও ৮ অক্টোবর দেশটির ব্লকহাউজ বে কমিউনিটি হলে নানা আনুষ্ঠানিকতায় দুর্গাপূজা উদযাপন করা হয়।
এ উপলক্ষে বাংলাদেশি ও ওপার বাংলার কয়েকটি সনাতন ধর্মাবলম্বী পরিবার একত্রিত হয়েছিলেন। কোভিডের কারণে গত দুই বছরে এ দুর্গোৎসব অনুষ্ঠিত হতে না পারায় ভক্ত-পূজারীদের মনে আক্ষেপ ছিল। এবার কোভিড নিষেধাজ্ঞা না থাকায় মা দুর্গাকে বরণ করে নিতে মন-প্রাণ দিয়ে কাজে নেমে পড়েছিলেন পূজা সংঘের সকলে। চিরাচরিত পূজা, অঞ্জলি, প্রসাদ বিতরণ ছাড়াও এবারের এই আয়োজনের বিশেষত্ব ছিল সবার অংশগ্রহণে ধুনুচি নৃত্য।
আরও পড়ুন: অগ্রাধিকার ভিত্তিতে পেনশন পাবেন প্রবাসী বাংলাদেশিরা
এছাড়া সাংস্কৃতিক সন্ধ্যার আয়োজনের মাধ্যমে বাংলাদেশি সংস্কৃতিকে বিদেশের মাটিতে তুলে ধরার প্রয়াস ছিল লক্ষণীয়। বাংলা ভাষাভাষী ছাড়াও অবাঙ্গালি ভারতীয় এবং নেপালিদের উপস্থিতি সমগ্র পূজা অনুষ্ঠানকে একটি সর্বজনীন রূপ দিয়েছিল। আয়োজন শেষে মা দুর্গাকে এ বছরের মত বিদায় দিতে গিয়ে সকলেই আবেগপ্রবণ হয়ে পড়লেও তাদের মুখে ছিল একটাই বার্তা- আসছে বছর আবার হবে।
]]>




