বাংলাদেশ

নিজের সিক্রেট গল্প শোনালেন তাশরিফ খান

<![CDATA[

তরুণ প্রজন্মের মধ্যে বেশ জনপ্রিয় কুঁড়ে ঘর ব্যান্ডের ভোকালিস্ট তাশরিফ খান। ক্যারিয়ারে এখন ব্যস্ত সময় পার করছেন তিনি। তবে এত ব্যস্ততার মাঝেও তিনি অংশ নিয়েছিলেন সময়ের তারকা আড্ডায়। সে আড্ডায় শোনান ভক্তদের অনেক সিক্রেট গল্প।

আড্ডায় অনেক প্রশ্নেরই খোলামেলা উত্তর দেন তিনি। সেসব প্রশ্নেরই কিছু চুম্বক অংশ সময় পাঠকদের জন্য তুলে ধরা হলো-

১. কেমন চলছে তাশরিফের দিনকাল?

উত্তর: বর্তমানে বই লেখা, গানের কনসার্ট আর মানবসেবার কাজ নিয়েই বেশি ব্যস্ত থাকছি। জানুয়ারি মাসেই ৭ টা কনসার্টে অংশ নিতে হবে আমায়।

২. শীতকে কেমন উপভোগ করেন?

উত্তর: শীত হলো আমার সবচেয়ে পছন্দের সময়। তাই এ ঋতুকে আমি দারুণ উপভোগ করি।

আরও পড়ুন: ভক্তকে গোপন কথা জানালেন মিম?

৩. তাশরিফের ফেসবুক স্ট্যাটাস স্ক্রল করলে অনেকেরই মনে প্রশ্ন জাগে একটি প্রশ্ন। আর সেটি হলো শীতে তাশরিফ কয়দিন পরপর গোসল করে?

উত্তর:  ( হাসি..) আসলে আমি প্রতিদিনই গোসল করি। তবে একটি শ্রেণি আছে যারা শীতে গোসল করে না এমন বললেই বেশি মজা পায়। তাই ওই শ্রেণিকে একটু বিনোদন দিতেই আমি ফেসবুকে শীত নিয়ে অনেক কিছু লিখি।

৪. তাশরিফ পড়াশোনা করেছে কোথায়, ভক্তরা জানতে চায়?

উত্তর: ধানমন্ডির একটি প্রাইভেট বিশ্ববিদ্যালয় থেকে ২০১৮ সালে আমি বিবিএ শেষ করি। এরপর এমবিএ আর করা হয়নি। মিউজিক নিয়েই আছি।

৫. মিউজিক জীবনের শুরুটা কীভাবে?

উত্তর: ছোটবেলায় আমি জনপ্রিয় কণ্ঠশিল্পীদের গান সুর চেঞ্জ করে গাইতাম। আবার সুর ঠিক রেখে গানের লিরিক চেঞ্জ করে গাইতাম। এভাবেই সংগীত জীবনে পথচলাটা শুরু। তবে আমার কোনো ওইরকম সংগীতের প্রাতিষ্ঠানিক শিক্ষা নেই।

৬. জীবনে এমন কোন স্মৃতি আছে যা এখনও আপনাকে তাড়া করে?

উত্তর: সিলেটে বন্যায় একবার ত্রাণ দিতে গিয়েছিলাম। আমাদের ত্রাণ সামগ্রী শেষ এমন সময় এক শিশুকে নদীর পাড়ে দেখি। বৃদ্ধ নানাকে নিয়ে সে হাত উচু করে আমাদের কাছে ত্রাণ চাচ্ছে। হাতে টাকাও ছিল না। নিজেকে তখন খুব অসহায় মনে হচ্ছিল। সে শিশুর -ডাক এখনও আমাকে তাড়া করে।

আরও পড়ুন: প্রেমের মডেল স্নিগ্ধা

৭. তাশরিফ একজন লেখকও। এ বিষয়ে কিছু বলুন।

উত্তর: আমার কোনো গান লিখতে গেলে ১৫ মিনিট সর্বোচ্চ ১ ঘণ্টা লাগে। কিন্তু বই লিখতে গিয়ে আমি বুঝেছি, এ কাজ অনেক কঠিন। নাওয়া খাওয়া ভুলে বই লিখেছি। আমার বই বলে বইয়ের প্রশংসা করবেন না। খারাপ হলে সেটিও আমাকে বলবেন। তাহলে নিজের লেখার অনেক উন্নতি করতে পারব।

৮. কবে বিয়ে করছেন?

উত্তর: এ বিষয়ে এখনই কিছু জানাচ্ছি না। তবে ২০২৩ সালেই এ বিষয়ে সবাইকে কিছু জানাবো।

ভবিষ্যতে রাজনীতিতে আসার ইচ্ছা আছে এ কণ্ঠশিল্পীর। একটি বৃদ্ধাশ্রম সঙ্গে এতিমখানা প্রতিষ্ঠার ইচ্ছা আছে তার। স্ক্যান্ডাল নেই এমন মানুষ নিজেকে প্রথমে একজন সমাজ সেবক হিসেবেই পরিচয় দিতে চায়। এরপর লেখক এবং সবশেষে নিজেকে কণ্ঠশিল্পীর পরিচয় দিতেই স্বাচ্ছন্দবোধ করেন বিনয়ী এই শিল্পী।       

]]>

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!