খেলা

নির্মাণাধীন ভবনের পাইলিংয়ের গর্তে পড়ে শিশুর মৃত্যু

<![CDATA[

ঝিনাইদহের হরিণাণ্ডু উপজেলার বাসুদেবপুর গ্রামের নির্মাণাধীন একটি বিদ্যালয়ের পাইলিংয়ের গর্তে পড়ে তাসকিনুর রহমান নামে চার বছরের এক শিশুর মৃত্যু হয়েছে।

রোববার (২০ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে এ ঘটনা ঘটে। তাসকিনুর রহমান ওই গ্রামের রিপন হোসেনের ছেলে।

স্থানীয়রা জানান, গ্রামের বাসুদেবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবন নির্মাণের জন্য পাইলিংয়ের কাজ চলছিল। রোববার বিকেলে বিদ্যালয়ের মাঠে খেলার সময় ওই শিশু গর্তে পড়ে যায়। এ সময় তার বোন বাড়িতে গিয়ে বাবা-মাকে ঘটনাটি জানায়। পরে তারা ফায়ার সার্ভিস ও পুলিশকে খবর দেন।

আরও পড়ুন: নরসিংদীতে নির্মাণাধীন ভবন থেকে পড়ে শ্রমিকের মৃত্যু

ফায়ার সার্ভিস কর্মী সাইদুর রহমান জানান, খবর পেয়ে সন্ধ্যা সাড়ে ৬টার দিকে তারা সেখানে পৌঁছান। পরে শিশুটিকে উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। খুঁড়ে রাখা ওই গর্তটি অন্তত ২০ ফুট গভীর হবে বলেও জানান এই ফায়ার সার্ভিসকর্মী।

হরিণাকুণ্ডু থানার ওসি সাইফুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

]]>

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!