খেলা

নেইমার কি আর বিশ্বকাপে মাঠে নামতে পারবেন?

<![CDATA[

সার্বিয়ার বিপক্ষে ম্যাচে এবারের বিশ্বকাপে রেকর্ড ফাউলের শিকার হয়েছেন নেইমার জুনিয়র। ডান পায়ের গোড়ালিতে মারাত্মক চোট পাওয়া এ ব্রাজিলিয়ান তারকা কাতার বিশ্বকাপ থেকে ছিটকে যাওয়ার শঙ্কায় আছেন। এদিকে ব্রাজিলিয়ান সংবাদমাধ্যম গ্লোবো জানিয়েছে, নেইমার যে ধরনের চোট পেয়েছেন, তা সারিয়ে তুলতে সময় লাগে। তাহলে কি কাতার বিশ্বকাপে আর মাঠে নামা হচ্ছে না নেইমারের?

লুসাইল স্টেডিয়ামে বৃহস্পতিবার (২৪ নভেম্বর) ‘জি’ গ্রুপের ম্যাচে সার্বিয়ার বিপক্ষে ২-০ গোলে জয় পেয়েছে ব্রাজিল। তবে জয়ের আনন্দ স্থায়ী হয়নি সেলেসাও শিবিরে। কারণ তাদের তারকা ফুটবলার নেইমার মারাত্মক চোটে পড়েছেন। ধারণা করা হচ্ছে, শেষবারের মতো বিশ্বকাপ খেলতে আসা নেইমারের ইনজুরি এতটাই গুরুতর যে তিনি দলের হয়ে বাকি ম্যাচগুলো খেলতে পারবেন না।

আরও পড়ুন: মারাত্মক ইনজুরিতে নেইমার, বিশ্বকাপ থেকে ছিটকে যাওয়ার শঙ্কা 

খেলার ৮০ মিনিটে মাঠ থেকে নেইমারকে তুলে নেন ব্রাজিলের কোচ তিতে। নেইমার যখন ম্যাচ শেষে সাইডবেঞ্চে বসে ছিলেন, তখনই তার চোখেমুখে স্পষ্ট হয়েছে ইনজুরির যন্ত্রণা। দল যখন জয় উদ্‌যাপনের অপেক্ষা করছিল, তখন ব্রাজিলের মেডিকেল টিম তার প্রাথমিক চিকিৎসা নিয়ে ব্যস্ত ছিল। 

তবে ব্রাজিলের কোচ নেইমারের চোটকে তেমন গুরুত্বের সঙ্গে দেখছেন না। তিনি বলেছেন, ‘নিশ্চিত থাকতে পারেন সে বিশ্বকাপে খেলবে।’ তবে এতটা নিশ্চিন্তায় থাকলে হবে না। কারণ পায়ের গোড়ালিতে পাওয়া চোট থেকে সারতে বেশ সময়ও লাগতে পারে বলে জানিয়েছে ব্রাজিলের সংবাদমাধ্যম গ্লোবো। তারা জানিয়েছে, নেইমার যে ধরনের চোট পেয়েছেন, তা সারিয়ে তুলতে সময় লাগে। চোট কতটা মারাত্মক তা নিশ্চিত হওয়ার পর সেরে ওঠার সময়টা নির্ধারণ করা যায়।

এদিকে নেইমারের চোট কতটা গুরুতর তা প্রায় ৪৮ ঘণ্টা পর বোঝা যাবে। ২০১৮ বিশ্বকাপে সুইজারল্যান্ডের বিপক্ষে ১-১ গোলে ড্রয়ের ম্যাচেও ডান পায়ের গোড়ালিতে চোট পেয়েছিলেন নেইমার।  

আরও পড়ুন: রিচার্লিসনের ১১ মিনিটে লন্ডভন্ড সার্বিয়ান দুর্গ  

২০১৯ সালে কাতারের বিপক্ষে একটি প্রীতি ম্যাচে ডান পায়ের এই গোড়ালি মচকে নিয়েই কোপা আমেরিকায় খেলতে পারেননি নেইমার। তখন পরীক্ষা-নিরীক্ষায় ধরা পড়েছিল, নেইমারের আঘাত পাওয়ার জায়গায় লিগামেন্ট ছিঁড়ে গেছে।

]]>

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!