বিনোদন
নেত্রকোনায় রাস্তার পাশে মিলল অজ্ঞাত ব্যক্তির মরদেহ
<![CDATA[
নেত্রকোনার কেন্দুয়া উপজেলার গড়াডোবা ইউনিয়নে সড়কের পাশে পড়ে থাকা অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
রোববার (২২ জানুয়ারি) দুপুরে উপজেলার গড়াডোবা ইউনিয়নে সড়কের পাশে থেকে ওই মরদেহ উদ্ধার করা হয়।
কেন্দুয়া থানার ওসি আলী হোসেন বলেন, ‘দেখে মনে হচ্ছে স্বাভাবিক মৃত্যু। তবে তিনি কোথা থেকে এসেছেন তা জানা যায়নি। এ বিষয়ে খোঁজ নেয়া হচ্ছে।’
আরও পড়ুন: জেলে থাকলে লাশ হতেন না রফিক
ওসি আরও জানায়, মরদেহ থানায় আনা হয়েছে। সুরতহাল প্রতিবেদন করে তার পরিচয়ের সন্ধান করা হবে। ময়নাতদন্ত করার পর মৃত্যুর কারণ জানা যাবে।
]]>




