বিনোদন

নেত্রকোনায় ইয়াবাসহ ২ মাদক ব্যবসায়ী আটক

<![CDATA[

নেত্রকোনার কেন্দুয়ায় ১ হাজার ৩০পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে জেলার ডিবি পুলিশ।

শনিবার (১৭ সেপ্টেম্বর) রাতে ও রোববার (১৮ সেপ্টেম্বর) সকালে কেন্দুয়া উপজেলার সাহিতপুর গ্রামে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। 

আটককৃতরা হলেন, মাহাবুব (৩৮) ময়মনসিংহ জেলার গৌরিপুর উপজেলার সহনহাটি গ্রামের মৃত আব্দুল মজিদের ছেলে। এছাড়া নুর বশর (৩০) কক্সবাজার জেলার টেকনাফ উপজেলার মুচানিপাড়া গ্রামের জাকির আহমেদের ছেলে।

 

রোববার বিকেলে সংবাদ সম্মেলনে এ তথ্য নিশ্চিত করেছেন পুলিশ সুপার ফয়েজ আহমেদ। 

এ সময় ফয়েজ আহমেদ বলেন, গোপন সংবাদের ভিত্তিতে জেলা গোয়েন্দা পুলিশ কেন্দুয়ার বেখৈরহাটি বাজার থেকে ১০ পিস ইয়াবাসহ মাহাবুব আলম নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করে। 

 

আরও পড়ুন: মাটির নিচ থেকে সোয়া দুই লাখ পিস ইয়াবা উদ্ধার, অস্ত্রসহ ডিলার আটক

 

পরে তার স্বীকারোক্তি অনুযায়ী রোববার সকালে কেন্দুয়া উপজেলার সাহিতপুর বাজারে কক্সবাজার টেকনাফ থেকে ইয়াবার চালান নিয়ে আসা নুর বশরকে আটক করা হয়। আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। আদালতের মাধ্যমে রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদ করা হবে।

 

ফয়েজ আহমেদ বলেন, টেকনাফের নুরবশর নিজ এলাকায় একটি বিস্ফোরকসহ দুই মামালার আসামি। ফয়েজ আহমেদ আরও জানান, এ নিয়ে গত ১ মাসে নেত্রকোনার বিভিন্ন থানায় অভিযান চালিয়ে ৯ কেজি গাঁজা, ১৩৭০পিস ইয়াবা, ২৯০ বোতল ভারতীয় মদ, ৪৭ বোতল ফেনসিডিল ৯৪০ গ্রাম হেরোইন, ১৯৯ লিটার চোলাই মদসহ ৩৮টি মাদক ও ১৫ টি চোরাচালান মামলায় ৮১ জনকে গ্রেফতার করেছে জেলা পুলিশ।
 

]]>

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Check Also
Close
Back to top button
error: Content is protected !!