নোয়াখালীতে আলোকিত হিফজুল কুরআন প্রতিযোগিতা
<![CDATA[
সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠন আলোকিত মানবিক অর্গানাইজেশনের উদ্যোগে নোয়াখালীতে আলোকিত হিফজুল কুরআন প্রতিযোগিতা ২০২৩ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৪ জানুয়ারি) সকাল ৮টা থেকে জেলা শিল্পকলা একাডেমিতে রেজিস্ট্রেশন কার্যক্রমের মাধ্যমে প্রতিযোগীরা কুরআন তেলাওয়াত প্রতিযোগিতায় অংশ নেন।
এদের মধ্য থেকে ২০ জন প্রতিযোগীকে চূড়ান্ত পর্বের জন্য বাঁচাই করা হয়। পরবর্তীতে এদের মধ্য থেকে প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় স্থান নির্ধারণ করা হয়।
প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জনকারীকে ২০ হাজার টাকা, ক্রেস্ট ও সার্টিফিকেট; দ্বিতীয় স্থান অর্জনকারীকে ১৫ হাজার টাকা, ক্রেস্ট ও সার্টিফিকেট এবং তৃতীয় স্থান অর্জনকারীকে ১০ হাজার টাকা, ক্রেস্ট ও সার্টিফিকেট দেয়া হয়। ধারাবাহিকভাবে মোট ২০ জন প্রতিযোগীকে নগদ এক লাখ টাকা, ক্রেস্ট ও সম্মাননা পুরস্কার দেয়া হয়।
আরও পড়ুন: কুয়েতে বিশ্ব কোরআন প্রতিযোগিতায় তৃতীয় বাংলাদেশি আবু রাহাত
আলোকিত মানবিক অর্গানাইজেশনের সভাপতি পারভেজ মোল্লার পরিচালনায় এবং সংগঠনের প্রধান উপদেষ্টা ও নোয়াখালী সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর আল হেলাল মোহাম্মদ মোশাররফ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি উপস্থিত হন মাননীয় শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সাগরিকা সমাজ উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক মোহাম্মদ সাইফুল ইসলাম, নোয়াখালী সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ তাজুল ইসলাম, নোয়াখালী সরকারি কলেজের গণিত বিভাগের প্রধান প্রফেসর সানাউল্লাহ, জনতা ব্যাংকের সাবেক কর্মকর্তা শামসুদ্দিন ভুঁইয়া প্রমুখ।
আরও পড়ুন: আন্তর্জাতিক হিফজুল কোরআন প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের সংবর্ধনা
হিফজুল কুরআন প্রতিযোগিতা অনুষ্ঠানে প্রধান বিচারক ছিলেন নোয়াখালী জেলা জামে মসজিদের খতীব মুফতি দেলোয়ার হোসেন কাসেমী। এ ছাড়াও মাওলানা মো. ইয়াসিনসহ ফেনী, কুমিল্লা ও ঢাকার বিচারকরা উপস্থিত ছিলেন।
নোয়াখালীর ৯টি উপজেলার ৫০টি মাদ্রাসার মোট ১৮৪ জন প্রতিযোগিতায় অংশ নেন। সর্বশেষ প্রতিযোগীদের মাঝে ক্রেস্ট, সার্টিফিকেট, নগদ অর্থ ও সম্মাননা দেয়া হয়। এ ছাড়াও অংশগ্রহণকারী সকল প্রতিষ্ঠানকেও সম্মাননা দেয়া হয়।
]]>




