বিনোদন

নোয়াখালীতে যুবকের অর্ধগলিত মরদেহ উদ্ধার

<![CDATA[

নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার চরফকিরা ইউনিয়নে ধানি জমি থেকে অজ্ঞাত এক যুবকের (২৮) হাত বাঁধা অবস্থায় অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার (১১ অক্টোবর) সন্ধ্যায় চরফকিরা ইউনিয়নের ৮নং ওয়ার্ড চরকচ্ছপিয়া এলাকার ছোট ফেনী নদী থেকে ভেসে আসা অজ্ঞাত মরদেহটি পাশের ধানের জমি থেকে উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, স্থানীয় লোকজন গলা ও হাতে রশি বাঁধা অবস্থায় যুবকের মরদেহ পড়ে থাকতে দেখেন। বিষয়টি স্থানীয় চেয়ারম্যান জায়দুল হক কচিকে জানানোর পর তিনি ঘটনাস্থলে এসে কোম্পানীগঞ্জ থানাকে অবগত করেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়। তবে উপস্থিতরা মরদেহের পরিচয় নিশ্চিত করতে পারেননি।

আরও পড়ুন: কিশোরগঞ্জে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাতপরিচয় ব্যক্তির মৃত্যু

স্থানীয়রা জানায়, দুর্বৃত্তরা হত্যার পর নদীতে মরদেহ ফেলে দিলে তা জোয়ারে ভেসে এসে ধানের জমিতে ভীড়ে।

কোম্পানীগঞ্জ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) এস এম মিজানুর রহমান জানান, অজ্ঞাতনামা মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পর আইনি ব্যবস্থা নেয়া হবে।

]]>

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Check Also
Close
Back to top button
error: Content is protected !!