বিনোদন

নোয়াখালীতে ৬ হরিণ শিকারি আটক

<![CDATA[

নোয়াখালীর উপকূলীয় উপজেলা হাতিয়ায় হরিণ শিকাররত অবস্থায় ৬ শিকারিকে আটক করেছে কোস্টগার্ড। এ সময় তাদের কাছ থেকে একটি জবাইকরা হরিণ, একটি হরিণের চামড়া এবং হরিণ শিকারের ফাঁদসহ দুইটি ছোরা জব্দ করা হয়।

রোববার (৩০ অক্টোবর) সন্ধ্যায় হাতিয়ার মানিকচর এলাকা থেকে শিকারিদের আটক করে কোস্টগার্ড।

আটককৃতরা হলেন- ভোলা জেলার মনপুরা উপজেলার রিয়াজ (২৬), ফিরোজ (২৫), জুলফিকার (২৩), মজনু (৩০), মান্নান (৩২) ও দুলাল (২২)।

আরও পড়ুন: বন্যহাতি মেরে পুঁতে ফেলায় আটক ১

কোস্টগার্ড জানায়, বন্যপ্রাণী সংরক্ষণে বিভিন্ন সময় অভিযান পরিচালনা করে আসছে কোস্টগার্ড। তারই ধারাবাহিকতায় রোববার বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে মানিকচর এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এ সময় জবাইকৃত হরিণসহ ৬ জনকে আটক করা হয়। আটককৃতরা হরিণের মাংস এবং চামড়া বিভিন্ন জেলায় পাচার করত।

কোস্টগার্ডের হাতিয়া স্টেশন কমান্ডার মো. বাবুল আকতার সিপিও আটকের বিষয়টি নিশ্চিত করে জানান, আটককৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য হাতিয়া থানায় হস্তান্তর করা হবে।

]]>

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Check Also
Close
Back to top button
error: Content is protected !!