বিনোদন

নৌপুলিশের ৯ম প্রতিষ্ঠাবার্ষিকী শনিবার

<![CDATA[

নৌ পুলিশের ৯ম প্রতিষ্ঠাবাষির্কী অনুষ্ঠিত হতে যাচ্ছে শনিবার (১২ নভেম্বর)। দিবসটি উপলক্ষে নৌ পুলিশের পক্ষ থেকে ব্যাপক কর্মসূচি গ্রহণ করা হয়েছে।

দিবসটি উপলক্ষে রাজধানীর রাজারবাগ পুলিশ অডিটরিয়ামে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে বলে জানিয়েছেন নৌ পুলিশ প্রধান অতিরিক্ত আইজিপি মো. শফিকুল ইসলাম।

শফিকুল ইসলাম জানান, অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল প্রধান অতিথি এবং মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম, নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সচিব মো. আমিনুল ইসলাম খান, আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল-মামুন বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন।

দিবসটি উপলক্ষে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা পৃথক বাণী দিয়েছেন।

আরও পড়ুন: নৌ-সম্পদ সুরক্ষায় আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান রাষ্ট্রপতির

বাণীতে রাষ্ট্রপতি নৌ-সম্পদ সুরক্ষায় পেশাদারিত্ব ও আন্তরিকতার সাথে দায়িত্ব পালন করার জন্য নৌ-পুলিশ সদস্যদের প্রতি আহ্বান জানিয়েছেন।

প্রধানমন্ত্রী তাঁর বাণীতে জনসাধারণের আস্থা অর্জনে দৃঢ় মনোবল নিয়ে সেবা প্রদান করার জন্য নৌ পুলিশ সদস্যদের প্রতি আহ্বান জানিয়েছেন।

নৌ পুলিশের মিডিয়া কর্মকর্তা অতিরিক্ত পুলিশ সুপার সাথী রানী শর্মা বলেন, অভ্যন্তরীণ নদীপথে চোরাচালান, দস্যুতা ও চাঁদাবাজিসহ সব ধরনের অপরাধ নিয়ন্ত্রণ এবং নদীর সম্পদ রক্ষার লক্ষ্যে ২০১৩ সালের ১২ নভেম্বর নৌ পুলিশ প্রতিষ্ঠিত হয়।

 

 

]]>

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Check Also
Close
Back to top button
error: Content is protected !!