বিনোদন

পথশিশুদের বিশ্বকাপ ফুটবল উৎসব

<![CDATA[

ফুটবল জোয়ারে ভাসছে পুরো বিশ্ব। টেলিভিশন থেকে চায়ের কাপে, সবখানেই চলছে ফুটবল বিশ্বকাপের আলোচনা-সমালোচনা। এ যেন এক মহা উন্মাদনার আয়োজন।

যেখানে প্রতিটি বাড়ির ছাদে নিজ সমর্থিত দলের পতাকা উড়িয়ে আর শিশু-কিশোরদের জার্সি কিনে দিয়ে পরিবারের বিশ্বকাপ আয়োজন চলছে, ঠিক সেখানেই কেউ কেউ চরম অবহেলা আর অযত্নে বেড়ে ওঠা সমাজের সুবিধাবঞ্চিত শিশুরা অন্যদের ফুটবল উন্মাদনা দেখে শুধু দীর্ঘশ্বাস ছাড়ছে। তাদের দুরন্ত কৈশোর যেন শুধুই না-পাওয়ার গল্প। সেই গল্পকে একটুখানি রঙিন করতেই পথশিশুদের নিয়ে আয়োজন করা হয় ফুটবল বিশ্বকাপের এক অন্যরকম আয়োজন। সুবিধাবঞ্চিত এসব শিশু-কিশোরের মাঝে বিশ্বকাপ ফুটবলের আনন্দ ভাগাভাগি করতেই আয়োজন করা হয় বিশ্বকাপ ফুটবল উৎসব।

শনিবার (২৬ নভেম্বর) রাজধানীর কমলাপুর রেলস্টেশন প্রাঙ্গণে আন্তর্জাতিক যুব সংগঠন ঢাকা ইয়ুথ ক্লাব ইন্টারন্যাশনালের আয়োজনে অনুষ্ঠিত হয় ‘সুবিধাবঞ্চিত পথশিশুদের বিশ্বকাপ ফুটবল উৎসব’।

আরও পড়ুন: বিশ্বকাপের পর সৌদির ক্লাবে যোগ দিচ্ছেন রোনালদো!

আয়োজন সম্পর্কে ঢাকা ইয়ুথ ক্লাব ইন্টারন্যাশনাল-এর সিনিয়র সহসভাপতি সোহাগ মহাজন বলেন, ‘অবহেলায় বেড়ে ওঠা সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে অন্য শিশুদের মতো বিশ্বকাপ ফুটবলের আনন্দ ছড়িয়ে দেয়ার লক্ষ্যেই আমরা এ উৎসবের আয়োজন করি। যাতে সবাই এ আনন্দ উপভোগ করতে পারে।’

তিনি বলেন, ‘আনন্দ-উৎসব সবার জন্য হওয়া উচিত। কেউ আনন্দে থাকবে আর কেউ না খেয়ে থাকবে, এ বৈষম্য থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। তাই আমরা চেয়েছি আমাদের সমাজের সুবিধাবঞ্চিত পথশিশুদের সঙ্গে আনন্দ ভাগাভাগি করতে। তাদের মাঝে বিশ্বকাপ ফুটবলের কিছুটা আনন্দ পৌঁছে দিতে।’

অনুষ্ঠানে প্রায় ৫০ জন সুবিধাবঞ্চিত শিশুকে তাদের সমর্থিত দলের জার্সি ও খেলার সরঞ্জাম উপহার দেয়া হয়। আর্জেন্টিনা-ব্রাজিল পথশিশু সমর্থকদের মাঝে আয়োজন করা হয় প্রীতি ম্যাচ। খেলাটি ১-১ গোলে ড্র হয়। সবশেষে পথশিশুদের নিয়ে এক বেলা আহারের ব্যবস্থা করা হয়।

অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ঢাকা ইয়ুথ ক্লাব-এর উপদেষ্টা জনাব মোস্তাফিজুর রহমান, সহসভাপতি আওলাদ হোসেন রবিন, রফিকুল ইসলাম সেন্টু, সাধারণ সম্পাদক সরোয়ার হোসেন জুয়েল, যুগ্ম সম্পাদক সাজ্জাদ হুসাইন প্রমুখ।

]]>

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Check Also
Close
Back to top button
error: Content is protected !!