বিনোদন
‘পথের কাঁটা’ সরালেন সেই মিরাজ, আশা বাড়ছে বাংলাদেশের
<![CDATA[
মিরপুরে খেলছেন মিরাজ, সঙ্গ দিচ্ছেন বাকিরা। এ মুহূর্তে এ কথা বললে হয়তো খুব একটা ভুল হবে না। দলের বিপদের মুহূর্তে ব্যাট হাতে যেমন জ্বলে উঠেছিলেন। বল হাতেও বারবার ত্রাতা হয়ে আবির্ভাব হচ্ছেন মেহেদী মিরাজ। ভয়ঙ্কর হয়ে ওঠা শ্রেয়াস আইয়ারকে সাজঘরে ফিরিয়ে বাংলাদেশের আশা বাঁচিয়ে রাখলেন টাইগার এ অলরাউন্ডার।
২৭২ রানের বড় টার্গেটে ব্যাট করতে নেমে শুরুটা ভালো হয়নি ভারতের। পরপর তিনটি উইকেট হারানোর পর শ্রেয়াস আর লোকেশ রাহুল মিলে ইনিংসের হাল ধরেছিলেন। তখনও ব্রেকথ্রু এনে দিয়ে ম্যাচে ফেরান মিরাজ।
শ্রেয়াসের ব্যাটিং দেখে মনে হচ্ছিল ম্যাচ জিতিয়েই মাঠ ছাড়বেন তিনি। ১০২ বলে ৮২ রান করে ফেলেছিলেন। তবে পথের কাঁটা সরাতে আবারও ত্রাতা হয়ে এলেন মিরাজ।
বিস্তারিত আসছে…
]]>




