পদ্মায় নিখোঁজ ২ শিশুর ভাসমান মরদেহ উদ্ধার
<![CDATA[
কুষ্টিয়ার দৌলতপুরে পদ্মায় নিখোঁজ দুই শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে। বুধবার (২৮ ডিসেম্বর) রাত ১১টার দিকে উপজেলার ফিলিপনগর ইউনিয়নের গোলবাড়ি এলাকার পদ্মা নদী থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়।
মৃত শিশুরা হলো রিফাত (৯) উপজেলার গোলাবাড়ি এলাকার রিপন আলীর ছেলে ও মুরসালিন (৭) একই এলাকার মজিবুর রহমানের ছেলে।
স্থানীয়রা জানান, বুধবার বেলা ১১টার দিকে ওই দুই শিশু নিখোঁজ হন। দিনভর বিভিন্ন স্থানে খোঁজখবর চালিয়ে না পেয়ে রাত ১১টার দিকে পদ্মা নদীতে তাদের মরদেহ ভাসতে দেখেন স্থানীয়রা। পরে এলাকাবাসী তাদের মরদেহ উদ্ধার করেন।
আরও পড়ুন: পদ্মায় মিলল যুবকের ভাসমান মরদেহ
এ ব্যাপারে দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মজিবুর রহমান বলেন, পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় নিহতদের মরদেহ তাদের কাছে হস্তান্তর করা হয়।
তবে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ডিঙি নৌকায় চড়ে ওই দুই শিশু পদ্মায় খেলতে গিয়ে ডুবে নিখোঁজ হয়।
]]>




