খেলা

পদ্মায় মিলল যুবকের ভাসমান মরদেহ

<![CDATA[

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ফেরিঘাট এলাকায় পদ্মা নদী থেকে অজ্ঞাতপরিচয় এক যুবকের (৩৫) ভাসমান মরদেহ উদ্ধার করেছে নৌপুলিশ।

মঙ্গলবার (২০ ডিসেম্বর ) সকাল পৌনে ১০টার দিকে ৬ নম্বর ফেরিঘাটের পন্টুনের পাশ থেকে ওই যুবকের মরদেহ উদ্ধার করা হয়।

স্থানীয়রা জানান, সকালে পদ্মায় মরদেহ ভাসতে থেকে এলাকার লোকজন নৌপুলিশকে খবর দেন। পরে পুলিশ গিয়ে মরদেহটি উদ্ধার করে। মরদেহের পরনে জ্যাকেট এবং জিন্সপ্যান্ট ছিল।

আরও পড়ুন: পদ্মায় নৌকাডুবির ঘটনায় দুই নারীর মৃত্যু

দৌলতদিয়া নৌপুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. সিরাজুল কবির বলেন, মরদেহটি উদ্ধারের পর সুরতহাল প্রতিবেদন তৈরি করা হচ্ছে। নিহত যুবকের পরিচয় নিশ্চিতের জন্য ফরিদপুরের পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে (পিবিআই) খবর দেয়া হয়েছে। পিবিআইয়ের মাধ্যমে ওই যুবকের আঙুলের ছাপ সংগ্রহের পর মরদেহটি ময়নাতদন্তের জন্য রাজবাড়ী সদর হাসপাতাল মর্গে পাঠানো হবে।

মরদেহটি দুই থেকে তিন দিন ধরে পানিতে ছিল বলে ধারণা করা হচ্ছে। এ কারণে নিহতের শরীরে পচন ধরেছে। ময়নাতদন্ত প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। 

]]>

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!