পদ্মায় জেলের জালে ২০ কেজির বাগাইড়
<![CDATA[
রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়ায় পদ্মা নদীতে সাত্তার হালদারের জালে বিশাল আকৃতির একটি বাগাইড় মাছ ধরা পড়েছে। মাছটির ওজন ২০ কেজি ১০০ গ্রাম।
মঙ্গলবার (৪ অক্টোবর) সকালে দৌলতদিয়া ফেরিঘাটের অদূরে পদ্মা নদীতে মাছটি ধরা পড়ে। এ সময় মাছটিকে স্থানীয় আড়তে নিয়ে এলে একনজর দেখতে ভিড় করে উৎসুক জনতা।
দৌলতদিয়া ৫ নম্বর ফেরিঘাটের শাকিল-সোহান মৎস্য আড়তের মালিক শাজাহান মিয়া জানান, ভোরে পদ্মায় জাল ফেলেন জেলে সাত্তার হালদার। সকাল পৌনে ৮টার দিকে তার জালে বিশাল এই মাছটি ধরা পড়ে। মাছটিকে আড়তে নিয়ে এলে নিলামে ১ হাজার ২০০ টাকা কেজিদরে মোট ২৪ হাজার টাকায় তিনি কিনে নেন। সেই সঙ্গে মাছটি বিক্রির জন্য ঢাকায় বড় বড় ব্যবসায়ীর সঙ্গে যোগাযোগ করা হচ্ছে। আপাতত ফেরিঘাটের পন্টুনের সঙ্গে মাছটিকে বেঁধে রাখা হয়েছে।
আরও পড়ুন: সাগরে ধরা পড়ল ২০০ কেজি ওজনের বিরল পাখিমাছ
গোয়ালন্দ উপজেলার সহকারী মৎস্য কর্মকর্তা মো. রেজাউল শরিফ জানান, পদ্মা নদীর মূল স্রোত দৌলতদিয়া ফেরিঘাটের অংশে হওয়ায় এ বছর বেশকিছু বড় আকৃতির মাছ ধরা পড়েছে। আগামী শুক্রবার (৭ অক্টোবর) থেকে পদ্মায় ইলিশ রক্ষা অভিযান চলবে। এ সময়ে অন্যান্য বড় মাছ পেলে জেলেরা উপকৃত হবেন।
]]>




